Awin জাতীয় – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Wed, 23 Nov 2022 16:29:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png জাতীয় – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 ইস্টার্ন মেডিকেল কলেজে চালু হলো ২০ শয্যার করোনা ইউনিট https://goodnews.aamio.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9a/ https://goodnews.aamio.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9a/#respond Thu, 22 Apr 2021 11:07:22 +0000 https://www.goodnewsbd.com/?p=6263 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লায় একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে ইস্টার্ন মেডিকেল কলেজে চালু হলো করোনা ইউনিট। আজ বুধবার দুপুরে হাসপাতালের পঞ্চম তলায় ২০ শয্যার ওই করোনা ইউনিটের উদ্বোধন করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এর মধ্য দিয়ে কুমিল্লায় একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে ইস্টার্ন এই সেবা চালু করল।

মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১২টায় কলেজের হলরুমে অধ্যক্ষ মো. কলিম উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ভালো পরিবেশে এখানে করোনা রোগীরা সেবা নিতে পারবেন। কুমিল্লায় সবার আগে ইস্টার্ন মেডিকেল কলেজ করোনা রোগীদের সেবায় এগিয়ে এল।

অনুষ্ঠানে কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, ‘গত শনিবার জেলা করোনা প্রতিরোধবিষয়ক কমিটি কুমিল্লার তিনটি বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে সভা করে। ওই সভায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজকে করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা ২০ শয্যার করোনা ইউনিট চালু করেছি। শিগগিরই আরও ৩০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার ও আইসিইউ চালু করা হবে। রোগীরা এখানে দ্রুত এসে সেবা নিতে পারবেন।’

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9a/feed/ 0
কৃষি পণ্য রপ্তানিতে কানাডা বাংলাদেশকে সহায়তা করতে পারে- কৃষিমন্ত্রী https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/ https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#respond Wed, 08 Jul 2020 12:11:24 +0000 https://www.goodnewsbd.com/?p=6209 ...বিস্তারিত পড়ুন]]> কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি প্রক্রিয়াকরণ, যান্ত্রিকীকরণ ও কৃষিপণ্যের রপ্তানিতে কানাডা বাংলাদেশকে সহায়তা করতে পারে।

কানাডার কৃষি ও কৃষি-খাদ্য মন্ত্রী ম্যারি-ক্লদ বিবেউ’র সাথে বৈঠকে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

মঙ্গলবার রাতে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় দুদেশের কৃষিখাত, এগ্রো-প্রসেসিং এবং ট্রেড নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবান্ধব এ সরকারের যুগোপযোগী পদক্ষপের ফলে কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য এসেছে তা তুলে ধরে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে দানাদার জাতীয় খাদ্যে। সরকারের এখন মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ করে লাভবান করা। আর এর জন্য প্রয়োজন এগ্রো-প্রসেসিং ও কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করা।বাংলাদেশ এই দুইক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। সেজন্য এগ্রো-প্রসেসিং যান্ত্রিকীকরণ ও কৃষিপণ্যের রপ্তানিতে কানাডা বাংলাদেশকে সহায়তা করতে পারে।

ড. রাজ্জাক বলেন, কানাডায় মৌসুমি-কৃষি শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশে কৃষি ডিপ্লোমাধারী প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে মৌসুমি ও অস্থায়ী ভিত্তিতে এসব কর্মীকে কৃষি শ্রমিক হিসাবে কানাডা নিতে পারে। এতে দুদেশই উপকৃত হতে পারে। এছাড়া, বাংলাদেশের কৃষিবিজ্ঞানী, গবেষকদের এবং টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের উপর কৃষিমন্ত্রী গুরুত্বারোপ করেন। চাল উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় উল্লেখ করে কৃষিমন্ত্রী কানাডাকে বাংলাদেশ থেকে চাল নেয়ার অনুরোধ জানান। এছাড়া, কৃষিমন্ত্রী কানাডায় আম রপ্তানির ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন।

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করে কানাডার কৃষি ও কৃষি-খাদ্য মন্ত্রী ম্যারি ক্লদ বিবেউ বলেন, কানাডা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় আছে। দুদেশের মধ্যে বিরাজমান বাণিজ্য সম্পর্ক আরো বাড়াতে বাংলাদেশ থেকে দক্ষ কৃষি শ্রমিক নেয়া, চাল ও আম আমদানির বিষয়গুলো সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এসময় তিনি এগ্রো-প্রসেসিং ও কৃষিপণ্যের বাজারজাতে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশকে কৃষি গবেষণা প্রশিক্ষণসহ কারিগরি সহায়তারও আশ্বাস প্রদান করেন তিনি।

এ অনলাইন বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ হাসানুজ্জামান কল্লোলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানগণ উপস্থিত ছিলেন।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/feed/ 0
জনস হপকিন্সের রিপোর্টে বাংলাদেশে কমে আসছে করোনার প্রকোপ https://goodnews.aamio.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%aa%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac/ https://goodnews.aamio.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%aa%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac/#respond Wed, 08 Jul 2020 12:08:27 +0000 https://www.goodnewsbd.com/?p=6206 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশে কমে আসছে করোনা ভাইরাসের প্রকোপ। অপরদিকে প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ।

সোমবার (৬ জুলাই) জনস হপকিন্সের ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে। সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে আক্রান্ত ও মৃত্যুর হার দুটিই কমছে।

বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিলেও ভারতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে জানায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

জনস হপকিন্সের রিপোর্ট বলছে, বাংলাদেশে কোভিড-১৯ প্রথম সংক্রমণ ১১৯ দিন আগে মার্চ মাসের ৮ তারিখে ধরা পড়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত ১,৬৮,৬৪৫ জন করোনায় আক্রান্ত হন। আর মারা যান ২,১৫১।

বাংলাদেশে স্থানীয় সংক্রমণের ১৪, ১৫, ১৬ ও ১৭তম সপ্তাহ জুড়ে আক্রান্ত ও মৃত্যু সমান্তরালভাবে চূড়ায় উঠেছে। ১৮তম সপ্তাহে এসে এই রেখাচিত্র দুটি নিম্নমুখী হতে শুরু করেছে।

রিপোর্টে বলা হয়েছে, পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে বিশ্বের ২০টি দেশ। তবে বাংলাদেশের মতো রাশিয়া, চিলি, ইংল্যান্ড ও মিশরে করোনার প্রকোপ নিম্নমুখী।

বরাবরের মতো করোনা সংক্রমণের হারে ঊর্ধমুখী রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ইরান, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, বলিভিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইকুয়েডর এবং আর্জেন্টিনা।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%aa%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
করোনা আক্রান্ত হয়ে মৃত প্রবাসীদের পরিবারকে ৩ লাখ টাকা দেয়া হবে https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d/ https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d/#respond Wed, 08 Jul 2020 12:02:46 +0000 https://www.goodnewsbd.com/?p=6203 ...বিস্তারিত পড়ুন]]> করোনা ভাইরাসের কারণে থমকে গোটা পৃথিবী। এই সময়ে সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। আর প্রবাসে বসবাসরত বাংলাদেশিরাও রয়েছেন নানান বিপদে। অনেকেরই কাজ নেই। কিংবা দেশে এসে করোনার কারণে ফিরতে সমস্যা হচ্ছে তাদের সেই দেশে ফেরাতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যহত রেখেছ। সে লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসগুলো কাজ করছে। তাছাড়া করোনায় মারা যাওয়া প্রবাসী পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেয়া হবে বলেও সংসদের বাজেট অধিবেশনে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পাপুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছে। আর তিনি যদি কুয়েতের নাগরিক হয়ে থাকেন তাহলে তার আসনটি শূন্য ঘোষণা করা হবে। তার ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
মাশরাফির উদ্যোগে ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা চালু https://goodnews.aamio.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/ https://goodnews.aamio.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/#respond Tue, 07 Jul 2020 13:23:03 +0000 https://www.goodnewsbd.com/?p=6200 ...বিস্তারিত পড়ুন]]> করোনা ভাইরাসের কারণে লন্ডভন্ড পুরো বিশ্ব। মরণ ব্যাধি এই ভাইরাসের কাছে অসহায় আত্মসমর্পণ করে প্রতিদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন হাজারো মানুষ। বিশ্বজুড়ে এমন মহামারীতে নিজ এলাকায় স্বাস্থ্যসেবায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১১টায় ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিমুল ইসলাম টুলু, কোষাধাক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমূখ।

আজ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম জেলার তৃণমূল মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। শুক্রবার রাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মাশরাফি এ স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, খাদ্যদ্রব্য সরবারহের পাশাপাশি সাধারণ চিকিৎসাটাও জরুরি। যারা বিভিন্ন রোগে (করোনা ছাড়া) ভুগছেন তাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। ভ্রাম্যমাণ টিমের দুইটা মোবাইল নম্বরে (০১৩১৪-৯৬৬৬৯৯, ০১৭৮৪-২৮৯৪৯৪) আপনারা যোগাযোগ করবেন। প্রাথমিক অবস্থায় নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার স্ত্রী ডা. স্বপ্না রানী সরকার এই চিকিৎসা দেবেন।

এজন্য মাশরাফি ডাক্তারদের ধন্যবাদ দেন এবং নড়াইলের সন্তান যারা চিকিৎসা পেশায় রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এ চিকিৎসা সেবা নেয়ার জন্য তিনি আহ্বান জানান।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
বিনা ফিতে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি সরকার https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8/#respond Mon, 06 Jul 2020 09:29:40 +0000 https://www.goodnewsbd.com/?p=6189 ...বিস্তারিত পড়ুন]]> প্রবাসীদের জন্য ইকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। এজন্য বাড়তি ফি দিতে হবে না।

এর আগে সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবে যাদের বসবাসের অনুমতির মেয়াদ বা ইকামা পেরিয়ে গেছে, তাদের আরো তিন মাস মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রবাসীদের মধ্যে যারা সৌদি আরবে অবস্থান করছেন এবং ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়ার পর আটকা পড়েছেন। আর তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সবার ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়া করোনা মহামারির কারণে সৌদি আরবের বাইরে গিয়ে যে প্রবাসীরা আটকা পড়েছেন, তাদের ফেরার জন্য ভিসার মেয়াদও তিন মাস বাড়ানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রবাসীদের মধ্যে যারা ফাইনাল এক্সিট বা রিএন্ট্রি ভিসা নিয়েও সৌদি আরব থেকে বের হতে পারেননি, তাদের ভিসার মেয়াদও বিনা ফিতে তিন মাস বাড়ানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যখন সে দেশের মন্ত্রীদের আলাপ হয়েছিল তখন তারা অঙ্গীকার করেছিলেন, ভিসা বা ইকামার কোনো সমস্যা হবে না। এখন নতুন করে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এসব বর্ধিত ভিসা ও ইকামার জন্য অতিরিক্ত কোনো ফি দিতে হবে না।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8/feed/ 0
বিএসএমএমইউতে চালু হচ্ছে ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%87%e0%a6%89%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%87%e0%a6%89%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/#respond Fri, 03 Jul 2020 13:13:45 +0000 https://www.goodnewsbd.com/?p=6177 ...বিস্তারিত পড়ুন]]> করোনা রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শনিবার চালু হচ্ছে ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কেবিন ব্লকে ‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট’ স্থাপন করা হয়েছে। এছাড়া হাইফ্লো ন্যাসাল ক্যানুলা, নন ইনভেসিভ ভেন্টিলেটর- সি-প্যাপ, অক্সিজেন কনসানট্রেটর স্থাপনের কাজ প্রায় শেষের দিকে।

প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ অন্যান্য চিকিৎসা সুবিধাসমূহ। মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন। বেতার ভবনের ১২০ শয্যায় ভর্তি হবেন করোনা ভাইরাসে আক্রান্ত মডারেট রোগাক্রান্ত রোগীরা।

ইতোমধ্যে ‘কেবিন ব্লক’ ও ‘বেতার ভবনে’ করোনা সেন্টার চালুর জন্য উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার ও নার্সসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সভাসমূহে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%87%e0%a6%89%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/feed/ 0
সেপ্টেম্বরে পাটকল শ্রমিকদের সব পাওয়া পরিশোধ করা হবে- বস্ত্র ও পাটমন্ত্রী https://goodnews.aamio.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/ https://goodnews.aamio.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/#respond Fri, 03 Jul 2020 12:59:07 +0000 https://www.goodnewsbd.com/?p=6168 ...বিস্তারিত পড়ুন]]> আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাটকল শ্রমিকদের সব পাওয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। তিনি বলেন, প্রধানমন্ত্রী পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন কারো দুশ্চিন্তার কারণ নেই।

মন্ত্রী অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য ব্যাংক হিসাব নম্বর অবিলম্বে বাংলাদেশ পাটকল কর্পোরেশনকে (বিজেএমসি) জানাতে অনুরোধ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) পরিচালিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একে আরো সক্ষম করে গড়ে তুলতে উৎপাদন বন্ধ করে শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধের সিদ্ধান্তের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রী জানান, মজুরি কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের জুন/২০২০ মাসের মজুরি আগামী সপ্তাহে তাদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে। এছাড়া জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরিও উভয় মাসে পরিশোধ করা হবে। পিএফ, গ্রাচুইটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ অবশিষ্ট সকল পাওনার ৫০ শতাংশ স্ব স্ব ব্যাংক হিসাবে এবং বাকী ৫০ শতাংশ স্ব স্ব নামে সঞ্চয়পত্র আকারে সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করা হবে। সব ক্ষেত্রেই মজুরি কমিশন-২০১৫ এর ভিত্তিতেই পাওনা হিসাব করা হবে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ২০১৪ সাল হতে অবসরপ্রাপ্ত ৮ হাজার ৯৫৪ জন শ্রমিকের প্রাপ্য সকল বকেয়া, বর্তমানে কর্মরত ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিকের প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্রাচুইটি এবং সে সাথে গ্রাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসাথে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকারি বাজেট হতে প্রায় ৫ হাজার কোটি টাকা প্রদান করা হবে।

তিনি বলেন, অবসায়নের পর মিলগুলি সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জি টু জি/ লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেয়া হবে। নতুন মডেলে পুনঃচালুকৃত মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একই সাথে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/feed/ 0
বেনাপোল স্থলবন্দরের আদলেই তৈরি হচ্ছে ভোমরা স্থলবন্দর https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87/#respond Wed, 01 Jul 2020 14:16:59 +0000 https://www.goodnewsbd.com/?p=6147 ...বিস্তারিত পড়ুন]]> দিনে দিনে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আরও বড় পরিসরে তৈরি করা হচ্ছে। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের আদলে সেখানে আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরি হবে। একই সঙ্গে ভারতের সেভেন সিস্টারস রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর তৈরি হচ্ছে।

এ দুটি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন হলে ভারত-বাংলাদেশের মধ্যে সড়কপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

প্রকল্প পরামর্শক প্রকৌশলী নজরুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।কর্মশালায় বক্তারা বাংলাদেশে স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভারতীয় অংশের স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ভারতীয় অংশে উন্নয়ন না হলে এক পক্ষের সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও অপর অংশে প্রয়োজনীয় প্রস্তুতি না থাকলে বাণিজ্যিক কার্যক্রমে লাভ হবে না। এর পাশাপাশি বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধাগুলোর বিষয়ও মাথায় রেখে এর আলোকে কাজ করার পরামর্শ উঠে আসে।

কর্মশালায় জানানো হয়, ভোমরা স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রমের সুবিধাদি বাড়ানোর পাশাপাশি সেখানে আন্তর্জাতিক মানের যাত্রী টার্মিনাল নির্মাণ করা হবে। এর ফলে ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীরা আন্তর্জাতিক মানের সেবা পাবে।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
৬ জুলাই থেকে বাংলাদেশে বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট পুণরায় চালু https://goodnews.aamio.com/%e0%a7%ac-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf/ https://goodnews.aamio.com/%e0%a7%ac-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf/#respond Wed, 01 Jul 2020 14:13:35 +0000 https://www.goodnewsbd.com/?p=6144 ...বিস্তারিত পড়ুন]]> আগামী সোমবার (৬ জুলাই) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট আবারও চালু হতে যাচ্ছে। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন আজ বুধবার এ কথা জানান।

বিমান সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে দুবাই ও আবুধাবিতে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। করোনাভাইরাসের মহামারির আগে এই দুটি রুটে প্রতিদিনই ফ্লাইট ছিল। কিন্তু বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে গত ৩০ মার্চ থেকে বিমানের মধ্যপ্রাচ্যের ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। বেবিচক গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। পরে ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়।

]]>
https://goodnews.aamio.com/%e0%a7%ac-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf/feed/ 0