Awin
অগ্নিকান্ড – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
গর্বের বাংলাদেশSat, 23 Feb 2019 06:12:42 +0000en-US
hourly
1 https://wordpress.org/?v=6.9.4https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.pngঅগ্নিকান্ড – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
3232চকবাজারে অগ্নিকান্ডে আহতদের দেখতে বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী
https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4/
https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4/#respondSat, 23 Feb 2019 06:12:42 +0000https://www.goodnewsbd.com/?p=4559...বিস্তারিত পড়ুন]]>চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ও খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের সার্বিক খোঁজখবর নেবেন তিনি।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, আগামীকাল (আজ) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজখবর নিতে যাবেন।
গত বুধবার সারা রাত জেগে থেকে আগুনের প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য তিনি নির্দেশ দেন।
এর আগে বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন।