Awin অনলাইন – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Fri, 05 Apr 2019 07:38:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png অনলাইন – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 জুলাই থেকে সঞ্চয়পত্র পাওয়া যাবে অনলাইনে https://goodnews.aamio.com/5273-2/ https://goodnews.aamio.com/5273-2/#respond Fri, 05 Apr 2019 07:38:28 +0000 https://www.goodnewsbd.com/?p=5273 ...বিস্তারিত পড়ুন]]> সঞ্চয়পত্র বিক্রিতে শৃঙ্খলা আনতে রাজধানীতে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন বিক্রি কার্যক্রম। আগামী ১ জুলাই থেকে সারা দেশে অনলাইনের মাধ্যমে এটি বিক্রি করা হবে। ওই পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার দেশে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে জুলাই থেকে দেশজুড়ে ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হবে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুনের মধ্যে দেশের সব স্থানে জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে হবে। একইভাবে ১ জুলাই থেকে এই সিস্টেম-এর আওতাবহির্ভুতভাবে সঞ্চয়স্কিম লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক কোনও সঞ্চয়স্কিম লেনদেন করা যাবে না।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিস্টেমটি মার্চ মাস থেকে ঢাকা মহানগরীতে চালু হয়েছে। এপ্রিল মাসের মধ্যে সব বিভাগীয় শহরে এটি চালু করতে হবে। এছাড়া জুনের মধ্যে দেশের অন্যান্য স্থানে অবস্থিত সব দফতরে চালু করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রণীত ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সিস্টেম থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী দৈনিক বিক্রির বিবরণীর ভিত্তিতে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের হিসাব ডেবিট করে সরকারি হিসাবে ক্রেডিট করণ এবং সঞ্চয়স্কিম-এর সুদ ও আসল বিইএফটিএন এর মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠাতে হবে।

জানা গেছে, সামাজিক নিরাপত্তার আওতায় প্রকৃত গ্রাহকদের সুবিধা দিতে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম পুরোপুরি অটোমেশন করা হচ্ছে। এর ফলে কেউ আর ৪৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে পারবে না। এছাড়া সঞ্চয় স্কিমের সুদ ও আসল সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। নগদ টাকার পরিবর্তে চেকের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রির টাকা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আবেদন ফরমের সঙ্গে বাধ্যতামূলক টিআইএন নম্বর জমা দিতে হবে।

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/5273-2/feed/ 0
৪র্থ বারের মতো দারাজে অনলাইন বৈশাখী মেলা https://goodnews.aamio.com/%e0%a7%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2/ https://goodnews.aamio.com/%e0%a7%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2/#respond Tue, 26 Mar 2019 14:50:15 +0000 https://www.goodnewsbd.com/?p=5112 ...বিস্তারিত পড়ুন]]> কোটি বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ (Daraz.com.bd) টানা চতুর্থবারের মত আয়োজন করছে বিশেষ অনলাইন ক্যাম্পেইন, দারাজ বৈশাখী মেলা ১৪২৬। ২৮শে মার্চ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত চলাকালীন ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে ডেটল, ইমামি, হারপিক ও শাওমি।

পুরো দেশকে বৈশাখের রঙে রাঙাতে অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, মেগা ভাউচার, মিস্ট্রি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল ও গ্লোবাল কালেকশন সহ আরও আকর্ষণীয় সব ডিল।

পহেলা বৈশাখ ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতি ঘণ্টায় কুইজ প্রতিযোগিতা ও ফিশিং ড্যাজ গেইম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন ৩২” এল ই ডি টিভি, স্যামসাং ৭ প্রো ও জে ২ ফোন।

আকর্ষণীয় ভাউচারসহ নানা রকম পুরস্কার। এছাড়াও ২৭শে মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ফেসবুক পোস্ট একটি নির্দিষ্ট সংখ্যক বার পর্যন্ত শেয়ার করলে থাকছে ৪৩,৯৯০ টাকায় স্যামসাং এস ৮ প্লাস জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।

ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশব্যাক অফার। লঙ্কা বাংলা ভিসা ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ২,০০০ টাকা), সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ২,০০০ টাকা), ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ১,০০০ টাকা) এবং সিটি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ডে ১০% পর্যন্ত অতিরিক্ত মূল্যছাড় (ক্যাপঃ ২,০০০ টাকা) রয়েছে। এছাড়াও ২৮শে মার্চ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত দারাজ অ্যাপ থেকে শপিং এ বিকাশ পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০% (প্রতি কাস্টমার সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত, প্রতি লেনদেন ৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।

ফোনে দারাজ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে: https://bit.ly/2HupnY2

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a7%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2/feed/ 0