Awin ইলিশ – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Tue, 14 Jan 2020 06:33:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png ইলিশ – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 এক দশকে ইলিশের উৎপাদন ৭৮ ভাগ বেড়েছে https://goodnews.aamio.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a8-%e0%a7%ad%e0%a7%ae-%e0%a6%ad/ https://goodnews.aamio.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a8-%e0%a7%ad%e0%a7%ae-%e0%a6%ad/#respond Mon, 25 Mar 2019 10:27:49 +0000 https://www.goodnewsbd.com/?p=5088 ...বিস্তারিত পড়ুন]]> দেশে ইলিশের উৎপাদন গত এক দশকে ৭৮ ভাগ বেড়েছে। একসময় দেশের মাত্র ২১টি উপজেলার নদীতে ইলিশ পাওয়া যেত। এখন ১২৫টি উপজেলার নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে।

জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০১৯ এর অংশ হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুত নিরূপণ এবং জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতির পর্যালোচনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ইলিশের বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য প্রজননের ক্ষেত্রসহ জাটকার বিচরণক্ষেত্র রক্ষা এবং সকল অবৈধ জালের কারখানা বন্ধ করতে হবে। তাহলেই ইলিশের উৎপাদন আরো বাড়বে।

বক্তারা জাটকার যথাযথ বৃদ্ধি ও মা-ইলিশের প্রজননের স্বার্থে দেশের সাত হাজার বর্গ কিলোমিটার বেষ্টিত ছয়টি অভয়াশ্রম রক্ষার প্রয়োজনের ওপর জোর দিয়ে বলেন, এসব প্রধান প্রজনন কেন্দ্রের পাঁচটিতে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দুই মাস এবং আন্ধারমানিকের অভয়াশ্রমে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা বন্ধ করার ফলে ইলিশের গড় আকার ও ওজনসহ প্রাকৃতিক প্রজননের হার বৃদ্ধি পাওয়ায় আমরা এখন বড় বড় ইলিশ পাচ্ছি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রধান বক্তা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বক্তৃতা করেন।

প্রধান অতিথি চাঁদপুরসহ দেশের ইলিশের সব অভয়াশ্রমে অবৈধ জালের মাধ্যমে মাছ শিকারের বিরুদ্ধে গণসচেতনতাসহ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় গত ১০ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে ৭৮ শতাংশ।

প্রতিমন্ত্রী খসরু জাটকার পাশাপাশি মা-ইলিশের যথাযথ সংরক্ষণে প্রশাসনসহ জেলেদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জাটকা ধরা বন্ধের আট মাস এবং মা-ইলিশ ধরা বন্ধের ২২ দিন জেলেদের খাদ্য সহায়তাসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার পরও ইলিশের ক্ষতির জন্য যারা অবৈধ জাল উৎপাদন করে জেলেদের বিপথে চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র :ডিএমপি নিউজ

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a8-%e0%a7%ad%e0%a7%ae-%e0%a6%ad/feed/ 0
বাংলাদেশে উন্মোচিত হলো ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য https://goodnews.aamio.com/%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/ https://goodnews.aamio.com/%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#respond Sat, 08 Sep 2018 16:47:33 +0000 https://www.goodnewsbd.com/?p=3771 ...বিস্তারিত পড়ুন]]> শনিবার সকালে বাকৃবি সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ ইলিশ জিনোম সিকোয়েন্সিং ও অ্যাসেম্বলি টিমের সমন্বয়ক ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ বিশ্বে প্রথমবারের মতো উন্মোচিত করেছে ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য।

গবেষক দলের প্রধান অধ্যাপক ড. মো. সামছুল আলম বলেন, ২০১৫ সালের ডিসেম্বর থেকে দুই বছর গবেষণার পর এ সাফল্য পেয়েছেন তারা। প্রথমে দেশের বঙ্গোপসাগর ও মেঘনা থেকে পূর্ণবয়স্ক ইলিশ মাছ সংগ্রহ করেন। এরপর বাকৃবি ফিস জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি এবং পোল্ট্রি বায়োটেকনোলজি অ্যান্ড জিনোমি ল্যাররেটরি থেকে সংগৃহীত ইলিশের উচ্চ গুণগত মানের জিনোমিক ডিএনএ প্রস্তুত করা হয়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের জিনউইজ জিনোম সিকোয়েন্সিং সেন্টার থেকে সংগৃহিত ইলিশের পৃথকভাবে প্রাথমিক জিনোম তথ্য সংগ্রহ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভার কম্পিউটারে বিভিন্ন বায়োইনফরম্যাটিক্স প্রোগ্রাম ব্যবহার করে সংগৃহীত প্রাথমিক তথ্য থেকে ইলিশের পূর্ণাঙ্গ ডি-নোভো জিনোম সিকুয়েন্স বা জীবনরহস্য আবিষ্কার করা হয়।
তিনি বলেন, ইলিশের জিনোমে ৭৬ লাখ ৮০ হাজার নিউক্লিওটাইড রয়েছে যা মানুষের জিনোমের প্রায় এক চতুর্থাংশ। তবে পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ইলিশ জিনোমে জিনের সংখ্যা জানার কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সাংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ইলিশের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানার মাধ্যমে অসংখ্য অজানা প্রশ্নের উত্তর জানা যাবে খুব সহজেই। বাংলাদেশের জলসীমার মধ্যে ইলিশের স্টকের সংখ্যা (একটি এলাকায় মাছের বিস্তৃতির পরিসীমা) কতটি এবং দেশের পদ্মা, মেঘনা নদীর মোহনায় প্রজননকারী ইলিশগুলো ভিন্ন ভিন্ন স্টক কিনা তা জানা যাবে এই জিনোম সিকোয়েন্সর মাধ্যমে।
বছরে দুইবার ইলিশ প্রজনন করে থাকে। জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এই দুই সময়ের ইলিশ জীনগতভাবে পৃথক কিনা তা জানা যাবে। এমনকি কোনো নির্দিষ্ট নদীতে জন্ম নেয়া পোনা সাগরে যাওয়ার পর বড় হয়ে প্রজননের জন্য আবার একই নদীতেই ফিরে আসে কিনা সেসব তথ্যও জানা যাবে এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে।
সূত্র ঃ ইত্তেফাক
]]>
https://goodnews.aamio.com/%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/feed/ 0