Awin উদ্বোধন – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Sat, 16 Mar 2019 15:19:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png উদ্বোধন – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী https://goodnews.aamio.com/4927-2/ https://goodnews.aamio.com/4927-2/#respond Sat, 16 Mar 2019 15:19:03 +0000 https://www.goodnewsbd.com/?p=4927 ...বিস্তারিত পড়ুন]]> শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার লেন বিশিষ্ট এই সেতু উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুর সেতুর পাশাপাশি ভুলতায় একটি চার লেন ফ্লাইওভার এবং লতিফপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি রেলওয়ে ওভারপাসও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানান, চারশ’ মিটার দৈর্ঘ এবং ১৮ মিটার প্রস্থ দ্বিতীয় কাঁচপুর সেতুটি যানচলাচলের জন্য খুলে দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট অনেক কমবে।

জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি করপোরেশন, শিমিজু করপোরেশন, জেএফই ইঞ্জিনিয়ার করপোরেশন এবং আইএইচআই ইনফ্রা সিস্টেম কোম্পানি লিমিটেড ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতি সেতুর পাশাপাশি দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজ শুরু করে। আগামী জুনে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের প্রায় চার মাস আগেই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়।

তারা আরো জানান, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতি সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের পথে এবং খুব শিগগির এ সেতু দুটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতি সেতুর পাশাপাশি তিনটি চার লেনের সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে দেশের সবচেয়ে ব্যস্ততম এই সড়কে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে আরএইচডির কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।

 

সুত্র : রাইজিংবিডি

]]>
https://goodnews.aamio.com/4927-2/feed/ 0