Awin
গতকাল বুধবার সন্ধ্যায় মধুপর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিয়াজুল, হারুন, দোলন, হামিদুর, আঃ রহমান, বাবু, সাজু, নয়ন, স্বপন, হাসুর আয়োজনে ও অবঃ সেনা সদস্য মোঃ এরশাদুল হকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, সাবেক সিভিল সার্জন মোঃ মোকছেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর সরকার, ইউপি চেয়ারম্যার আমিনুল ইসলাম ফুলু, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, ধরনীবাড়ী আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফ্ফার সরকার, ছাত্রনেতা নাজমুল হুদা রুবেল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল সরকার প্রমূখ।
শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
]]>জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন এবং আন্তঃ প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর বিজয়ীদের মাঝে পদক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনিার কাছ থেকে ব্রোঞ্চ পদক ও পুরুস্কার গ্রহন করেছে উলিপুরের শিশু শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার র্অজন।
জাতীয় লোকসংগীত বিষয়ে তৃতীয় স্থান অধকিার করায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলন কেন্দ্রে বুধবার (১৩ মার্চ) শিশু শিল্পী অর্জনের হাতে ব্রোঞ্চ পদক, সনদ ও পুরুস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিশু শিল্পী অর্জনের জন্ম ২০১০ সালরে ১৬ র্মাচ। জীবন কুমার পোদ্দার- সুস্মিতা বনিক (লিপী) দম্পত্তির একমাত্র সন্তান র্অজন, তিন বছর বয়স থেকেই সংগীত র্চচা শুরু করেন। বাবা জীবন কুমার পোদ্দার পেশায় আরডিআরএস’র উন্নয়ন র্কমী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের লোকসংঙ্গীত শিল্পী। অর্জন উপজেলা, জেলা, বিভাগীয় ও রংপুর বেতারে শিশু শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি, ছড়াগান এবং ভাওয়াইয়া গান সাফল্যের সহিত পরিবেশন করে আসছে।
এছাড়াও র্অজন গত ২০১৮ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা র্কতৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করে রৌপ্য পদক লাভ করেছে।
র্অজন ইতিমধ্যে রংপুর জেলা, বিভাগ ও জাতীয় পর্যায় মিলিয়ে প্রায় ৩০ টির বেশি পুরস্কার লাভ করেছে।
লেখাপড়ার পাশাপাশি র্অজন বড় হয়ে সুষ্ঠু ধারার লোকসঙ্গীতে একজন গুণী শিল্পী হয়ে উঠতে চায়।
]]>