Awin
এনআইডি – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
গর্বের বাংলাদেশMon, 11 Mar 2019 12:37:32 +0000en-US
hourly
1 https://wordpress.org/?v=6.9.4https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.pngএনআইডি – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
3232ট্রেনের টিকেট কিনতে লাগছে এনআইডি
https://goodnews.aamio.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%9b/
https://goodnews.aamio.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%9b/#respondMon, 11 Mar 2019 12:37:32 +0000https://www.goodnewsbd.com/?p=4830...বিস্তারিত পড়ুন]]>ঢাকা-চট্টগ্রাম রুটের পাঁচটিসহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক হয়েছে।
সোমবার থেকে কার্যকর করা এ পদ্ধতিতে টিকেট কিনতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দিতে হচ্ছে।
এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার-বাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছিল। মূলত টিকেটের কালোবাজারি প্রতিরোধে এ ব্যবস্থা বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।
আজ সকাল আটটায় শুরু হয় ২০ মার্চ যাত্রার টিকেট বিক্রি। চট্টগ্রাম-ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর, গৌধূলী এবং তূর্ণা’র যাত্রীদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়েছে।
এছাড়া ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেস, ঢাকা-খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের যাত্রীদের’ও একইভাবে টিকেট সংগ্রহ করতে হয়েছে।
এদিকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট বিক্রি নিয়ে নিয়ে যাত্রীদের মধ্যে ছিলো মিশ্র প্রতিক্রিয়া।