Awin কুকুর – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Mon, 18 Mar 2019 11:53:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png কুকুর – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 লেখাপড়ার নজরদারি করছে পোষা কুকুর! https://goodnews.aamio.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b/ https://goodnews.aamio.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b/#respond Mon, 18 Mar 2019 11:53:06 +0000 https://www.goodnewsbd.com/?p=4984 ...বিস্তারিত পড়ুন]]> খেলাধুলায় সঙ্গী হিসেবে পোষা প্রাণীদের সঙ্গ বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই বিষয়টিকেই কাজে লাগিয়েছে চীনের গুইঝাও প্রদেশের পিয়ার ঝু। মেয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করছে কিনা তা দেখভালের জন্য প্রশিক্ষণ দিয়েছে বাড়ির পোষা কুকুরকে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর সৌজন্যে সেই দৃশ্য দেখেছে নেট দুনিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি মনগ্রেল কুকুর দুই পা তুলে দাঁড়িয়ে আছে পড়ার টেবিলে। ওই টেবিলে বসে হোমওয়ার্ক করছে ছোট্ট মেয়েটি। টেবিলে দাঁড়িয়ে কুকুরটি এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আসলে মেয়েটি ঠিকমতো হোমওয়ার্ক করছে না কি সেটাই যাচাই করছে কুকুরটি।

চীনা এক সংবাদমাধ্যমকে পিয়ার ঝু বলেন, ‘আমার মেয়ে খুব অমনোযোগী। পড়তে বসলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। আমরা না থাকলে সে যেন মনোযোগ দিয়ে পড়তে পারে সে জন্যই এই ব্যবস্থা।’

শুধু হোমওয়ার্ক দেখাশোনা নয়, কুকুরটিকে আরো কিছু প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভিডিওটিতে কুকুরটির সেই দক্ষতাও দেখা গেছে।

 

সুত্র : রাইজিংবিডি

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b/feed/ 0
চুরি যাওয়া গরু উদ্ধার করলো প্রভুভক্ত কুকুর https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2/ https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2/#respond Fri, 15 Feb 2019 18:04:21 +0000 https://www.goodnewsbd.com/?p=4365 ...বিস্তারিত পড়ুন]]>  

প্রভুভক্ত এক কুকুর সনাক্ত করলো মনিবের চুরি হয়ে যাওয়া প্রায় লাখ টাকা দামের গরুর চামড়া ও মাংস। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চর-বিশ্বনাথপুর গ্রামে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর-বিশ্বনাথপুর গ্রামের কৃষক মোঃ মধু মিয়ার একটি গরু গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। শুক্রবার সকালে মধু মিয়া গোয়াল ঘরে গিয়ে দেখে তার গরুটির সাথে পোষা কুকুরটিও নেই। অনেক খোঁজাখুজির পরও গরু ও পোষা কুকুরের সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাড়ির আঙ্গিনায় বসে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক মধু মিয়া।

এমন সময় হঠাৎ তার পোষা কুকুরটি একটি রক্তমাখা গরুর কান মুখে নিয়ে তার দিকে ছুঁটে আসে। বিষয়টি বাড়ির লোকজনেরও দৃষ্টি আকর্ষণ করে। এ সময় কুকুরটি তার মনিব মধু মিয়ার পড়নের লুঙ্গিতে কামড় দিয়ে সামনে যাওয়ার ইঙ্গিত করে। তখন মধু মিয়া বাড়ির লোকজন সাথে নিয়ে কুকুরের পিছনে পিছনে যেতে থাকেন।

৩ কিলোমিটার যাওয়ার পর এক সময় কুকুরটি নতুন বাজারে অবস্থিত একটি (কসাইয়ের) মাংসের দোকানে এসে মাংস, চামড়া ও দড়ি তছনছ করতে থাকে। তখন উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা গরুর চামড়া ও দড়ি দেখে মধু মিয়ার চুরি যাওয়া গরুর বলে সনাক্ত করেন।

খবর পেয়ে হোসেনপুর পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন ও সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন ঘটনাস্থল থেকে মধু মিয়ার চুরিকৃত ওই গরুর চামড়া ও দড়ি উদ্ধার করে ইউপি চেয়ারম্যান সিরাজের জিম্মায় রাখেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

এদিকে প্রভুভক্ত কুকুরের এমন নাটকীয় কায়দায় চুরি যাওয়া গরুর সন্ধান দেয়ার বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই কুকুরটিকে এক নজর দেখতে মধু মিয়ার বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

সুত্র : নয়া দিগন্ত

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2/feed/ 0