Awin
গান – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
গর্বের বাংলাদেশTue, 02 Apr 2019 17:08:38 +0000en-US
hourly
1 https://wordpress.org/?v=6.9.4https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.pngগান – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
3232বঙ্গবন্ধুকে নিয়ে সুবীর নন্দীর কণ্ঠে সুজন হাজংয়ের গান
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0/
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0/#respondTue, 02 Apr 2019 17:08:38 +0000https://www.goodnewsbd.com/?p=5218...বিস্তারিত পড়ুন]]>বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন নন্দিত শিল্পী সুবীর নন্দী। সুজন হাজংয়ের লেখা গানটির সুর করেছেন যাদু রিছিল। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি/এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি/এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি/এখন কোথায় আছে শেখ রাসেলের সেই ছবিটি- এমন কথায় গানটির রেকর্ডিং হয় গত (শনিবার) ডি স্টেশনে।
গান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী সুবীর নন্দী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গান কবিতা, চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এখন নতুন প্রজন্ম অনেক বেশি এগিয়ে। সুজন হাজংয়ের গানের কথা খুব চমৎকার। মা, মাটি এবং দেশের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ আজীবন মনে রাখবে বাঙালি। এই গানের মধ্য দিয়ে ব্যাপারটা প্রকাশ পেয়েছে।
গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধুর ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। আমি এই গানে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি, তাঁর কালো ফ্রেমের চশমা, তাঁর সেই ইজি চেয়ারটি এবং শেখ রাসেলের সেই দুর্লভ ছবির কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরো বেশি আগ্রহী হয়।
সুজন হাজং জানান, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী, নচিকেতা চক্রবর্তী ও শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। পুরো অ্যালবামের গানগুলো লিখেছেন কবি সুজন হাজং।
সুত্র : একুশে টেলিভিশন
]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0/feed/0কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান
https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95/
https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95/#respondTue, 26 Mar 2019 14:07:23 +0000https://www.goodnewsbd.com/?p=5100...বিস্তারিত পড়ুন]]>১৪ বছর বয়সি কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে তৈরি করেছে গান ব্যান্ড অবসকিওর। ‘টিটোর স্বাধীনতা’ শিরোনামের গানটি লিখেছেন অমিত গোস্বামী। গত ২৫ মার্চ প্রথম প্রহরে গানটি চ্যানেল আইতে প্রচার করা হয়। তারপর অবসকিওরের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।
অবসকিওর ব্যান্ডের প্রধান সাইদ হাসান টিপু জানান, দেশের সূর্যসন্তানদের নিয়ে নিয়মিত কাজ করছে অবসকিওর। তারই ধারাবাহিকতায় কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যান্ড দলটির নতুন অ্যালবামের কাজ শুরু হলো বলেও জানান তিনি।
কিশোর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আশুলিয়া থানাধীন কলমা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। তার কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
সুত্র : রাইজিংবিডি
]]>https://goodnews.aamio.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95/feed/0পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্বজিতের নতুন গান
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/#respondFri, 08 Mar 2019 19:23:06 +0000https://www.goodnewsbd.com/?p=4772...বিস্তারিত পড়ুন]]>জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি গান নিয়ে আসছেন তিনি। ‘নতুন দিনের নতুন রঙ-এ সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়’- এমন কথার গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এর কথা লিখেছেন বিপ্লব সাহা।
নতুন এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘মাস দেড়েক আগে গানটির রেকর্ডিং হয়েছে। দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। গানজুড়ে বাংলাদেশের ষড়ঋতুকে তুলে ধরা হয়েছে। বৈশাখ ছাড়াও যে কোনো উৎসবে গানটি অনেকেরই ভালো লাগবে।’
ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর থিমসং হিসেবে তাদের ব্যানারে প্রকাশিতব্য গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। তিনি ছাড়াও মিউজিক ভিডিওতে আরও অংশ নিয়েছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভুঁইয়া, মনোজ কুমার, নাবিলাসহ এক ঝাঁক র্যাম্প মডেল।
গানটির প্রযোজক ও গীতিকার বিপ্লব সাহা বলেন, ‘গানের কথায় আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তাঁতিদের জীবনগাথা নিয়ে আমাদের দেশে খুব বেশি গান প্রকাশ হয়নি। সেই ভাবনা থেকেই গানটি লিখেছি।’
প্রযোজক প্রতিষ্ঠান জানায়, শিগগিরই গানটি বিশ্বরঙের ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফ্যানপেজে প্রকাশিত হবে।