Awin গুগল – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Fri, 05 Apr 2019 08:22:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png গুগল – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 মটোরোলায় আসছে গুগলের কল স্ক্রিনিং ফিচার https://goodnews.aamio.com/5279-2/ https://goodnews.aamio.com/5279-2/#respond Fri, 05 Apr 2019 08:22:15 +0000 https://www.goodnewsbd.com/?p=5279 ...বিস্তারিত পড়ুন]]> অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের অন্যতম একটি সেরা ফিচার হলো কল স্ক্রিনিং ফিচার। এটা গত বছর যুক্তরাষ্ট্রে চালু হয়। তবে সুবিধাটি শুধু পিক্সেল ফোনের গ্রাহকরাই ব্যবহার করতে পারতেন। অবশেষে এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। শুধু পিক্সেল গ্রাহকরা নন, এখন থেকে মটোরোলার গ্রাহকরাও সুবিধাটি ব্যবহার করতে পারবেন। সম্প্রতি মটোরোলা কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।

এ সম্পর্কে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে জানায়, মটোরোলার জি-সেভেন এবং ওয়ান স্মার্টফোনগুলোতে গুগলে কল স্ক্রিনিং ফিচার আসবে। গুগলের নিজস্ব পিক্সেল ফোনের বাইরে এই প্রথম সুবিধাটি পাওয়া যাবে।

কল স্ক্রিনিং ফিচার শুরুতে পিক্সেল-থ্রি স্মার্টফোনে চালু করা হয়। এরপর পর্যায়ক্রমে পিক্সেল এবং পিক্সেল-টুতে নিয়ে আসা হয়। এটা মূলত এমন একটা প্রযুক্তি যা কলার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখে। অর্থাৎ আপনাকে কে কল দিচ্ছে এবং কেন কল দিচ্ছে তা সংগ্রহ করবে কল স্ক্রিনিং ফিচার। এই ফিচারটি ‘স্ক্রিন কল’ নামক অপশনে চাপ দিয়েই চালু করা যাবে।

গুগলের কল স্ক্রিনিং ফিচারটি মূলত রোবকলের আদলে তৈরি করা হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। অবশ্য এই ফিচারটির বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে।

 

সুত্র : বাংলা ট্রিবিউন

]]>
https://goodnews.aamio.com/5279-2/feed/ 0
গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস https://goodnews.aamio.com/5091-2/ https://goodnews.aamio.com/5091-2/#respond Tue, 26 Mar 2019 13:44:53 +0000 https://www.goodnewsbd.com/?p=5091 ...বিস্তারিত পড়ুন]]> আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগল এই ডুডলটি চালু করেছে। ছবিতে তিনজন মাঝি তিনটি নৌকা বাইছে। এরমধ্যে দুটি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।

কোনো কিছু খোঁজার জন্য আজ সারা দিন গুগল ডটকমে ঢুকলেই চোখে পড়বে লাল-সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে দৃষ্টিনন্দন এই ডুডল। এতে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৯’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

উল্লেখ্য, বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন (গুগল)।

সুত্র : রাইজিংবিডি

]]>
https://goodnews.aamio.com/5091-2/feed/ 0