Awin চকবাজার – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Sat, 23 Feb 2019 06:12:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png চকবাজার – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 চকবাজারে অগ্নিকান্ডে আহতদের দেখতে বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4/ https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4/#respond Sat, 23 Feb 2019 06:12:42 +0000 https://www.goodnewsbd.com/?p=4559 ...বিস্তারিত পড়ুন]]> চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ও খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের সার্বিক খোঁজখবর নেবেন তিনি।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, আগামীকাল (আজ) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজখবর নিতে যাবেন।

গত বুধবার সারা রাত জেগে থেকে আগুনের প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য তিনি নির্দেশ দেন।

এর আগে বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন।

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4/feed/ 0
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সৌদি বাদশাহ ও যুবরাজের শোক https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98/ https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98/#respond Sat, 23 Feb 2019 05:48:37 +0000 https://www.goodnewsbd.com/?p=4552 ...বিস্তারিত পড়ুন]]> রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো শোকবার্তায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান তারা।

শোক বার্তায় সৌদি বাদশাহ সালমান বলেন, আমরা ঢাকার চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। আমি আমার নিজের, সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

একই সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তার শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার ওয়াহিদ চেয়ারম্যানের চারতলা ভবনে প্রথমে আগুন লাগে, এরপর তা ছড়িয়ে পড়ে পাশের একটি, পেছনের একটি এবং সরু গলির বিপরীত পাশের দুটি ভবনে। আগুন লাগার পরপরই চার তলা ভবনটির সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। আগুনের সময় রাজমনি হোটেলের সামনের রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ওই গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে ভবনে ও রাস্তায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৬৭ জন মারা যান।

সুত্র : রাইজিংবিডি

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98/feed/ 0
ভয়াবহ অগ্নিকাণ্ডেও অক্ষত শাহী মসজিদ https://goodnews.aamio.com/%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%93-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4/ https://goodnews.aamio.com/%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%93-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4/#respond Fri, 22 Feb 2019 11:04:11 +0000 https://www.goodnewsbd.com/?p=4536 ...বিস্তারিত পড়ুন]]> ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশপাশের ভবনগুলো, হতাহতের ঘটনায় শোকে স্তব্ধ পুরো এলাকা। তারপরও বিস্ময়ের আঙুল তুলে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী জামে মসজিদটি। যেন আগুনের এই ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষি হয়ে আছে মসজিদটি। শোকাবহ ঘটনায় স্তম্ভিত অনেকেই ঘটনাস্থলে আসছেন। আর মসজিদটি দেখছে। কেউ কেউ বলছেন, মসজিদের মূল ফটকের সামনেই আগুনের সূত্রপাত। অথচ মসজিদের কোনো ক্ষতি হয়নি। এ মহান আল্লাহর অপার রহস্য।

স্থানীয়রা জানান, শাহী মসজিদের মূল গেটের সামনে রাস্তায় একটি পিকআপ ভ্যানে থাকা সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মসজিদের সামনের অংশে কালো ধোঁয়ার চিহ্ন আর দু-একটি গ্লাস ফেটে যাওয়া ছাড়া তেমন কোনো সমস্যা হয়নি।

গত বুধবার রাতে মসজিদের সামনে রাস্তায় একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে কয়েকটি ভবন ও হোটেলে।
দুর্ঘটনাস্থলের কাছে একটি ভবনের বাসিন্দা জাভেদ জানান, জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও মসজিদের ভেতর মাদরাসা রয়েছে। অগ্নিকাণ্ডের সময় মসজিদের ভেতরে অবস্থান করছিলেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও বেশ কিছু মাদরাসা ছাত্র। আগুনে তারা সবাই অক্ষত রয়েছেন।

একনজরে চুড়িহাট্টা শাহী জামে মসজিদ : পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদ থেকে পশ্চিমে চুড়িহাট্টা এলাকায় পাঁচ রাস্তার মোড়ে চুড়িহাট্টা শাহী মসজিদের অবস্থান।

মসজিদে সংস্থাপিত শিলালিপি থেকে জানা যায়, সুবেদার শাহ সুজার সময়ে ১৬৫০ খ্রিষ্টাব্দে (হিজরি ১০৬০) মুহম্মদ বেগ এ মসজিদ নির্মাণ করেন।

২০০৮ সালে মসজিদটির প্রাচীন চিহ্নের অবশিষ্টাংশের সম্পূর্ণ ভেঙে ফেলে এটি একটি বহুতল বিশিষ্ট (বর্তমানে ছয়তলা) আধুনিক ইমারতে রূপান্তর করা হয়েছে। মসজিদটির উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে প্রশস্ত বারান্দা সংযোজন করা হয়েছে। আদিতে নির্মিত চৌচালা ছাদের পরিবর্তে বর্তমানে রয়েছে একটি সমতল ছাদ এবং এর ওপরে আরো দোতলা নির্মাণ করা হয়েছে।

ঐতিহাসিক আহমদ হাসান দানী তার ঢাকা বিষয়ক গ্রন্থে মসজিদটির মূল কাঠামোর বর্ণনা দিয়েছেন। ইমারতটির মূল ভূমি পরিকল্পনা ছিল আয়তাকার এবং এর বাইরের দিকে চার কোণে অষ্টভুজাকৃতির বুরুজ নির্মাণের মাধ্যমে ইমারতটি মজবুত করা হয়েছিল। তবে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলার আগে এ বুরুজগুলো অপসারণ করা হয়েছিল।

মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলানকৃত প্রবেশপথ ছিল। ভেতরের অংশে পশ্চিম দিকে ছিল তিনটি মিহরাব। মিনারের ওপরে আয়তাকার প্যানেল। কেন্দ্রীয় মিহরাবটি অষ্টভুজাকার এবং একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপিত। কেবল কেন্দ্রীয় মিহরাবটিই সম্পূর্ণ মসজিদটি ভেঙে ফেলার পূর্ব পর্যন্ত টিকে ছিল।

চুড়িহাট্টা শাহী মসজিদ এখন কেবল ইতিহাসের অংশ। কারণ বর্তমানে এটি একটি আধুনিক মসজিদ ভবন।

সুত্র : নয়া দিগন্ত

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%93-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4/feed/ 0