Awin জাতীয় নির্বাচন ২০১৮ – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Thu, 13 Dec 2018 06:07:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png জাতীয় নির্বাচন ২০১৮ – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 প্রবাসী বান্ধব নির্বাচনী ইশতেহারের জোর দাবি আয়েবার https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80/ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80/#respond Thu, 13 Dec 2018 06:07:37 +0000 https://www.goodnewsbd.com/?p=4210 ...বিস্তারিত পড়ুন]]> আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের নির্বাচনী ইশতেহারে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুকে যথার্থ অগ্রাধিকার দিতে হবে। ১২ ডিসেম্বর বুধবার ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ সম্মেলন থেকে এই জোর দাবি উত্থাপন করেছে ইউরোপের ৩০টি দেশে বসবাসরত বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠনঅল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।

প্যারিসে সংগঠনের সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা বক্তব্য রাখেন। মূল বক্তব্য প্রদানকালে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ সুনির্দিষ্ট তিনটি বিষয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, শতকরা দশ ভাগ সংসদ সদস্য (এমপি) অবশ্যই প্রবাসীদের মধ্য থেকে মনোনীত হতে হবে। সংরক্ষিত প্রবাসী আসনে যোগ্য প্রবাসী এমপিদের পক্ষেই কেবলমাত্র সম্ভব হবে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সত্যিকারের কল্যাণ নিশ্চিত করা।

আয়েবা মহাসচিব আরো বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর গুরুদায়িত্ব দিতে হবে আমাদের মতোই একজন প্রবাসীকে। অভিজ্ঞতা সম্পন্ন দেশপ্রেমিক প্রবাসীরাই পারবেন প্রবাসী কল্যাণ মন্ত্রলালয়কে সুনিপুনভাবে ঢেলে সাজাতে। ‘রেমিটেন্স যোদ্ধা’ প্রবাসীদের জন্য বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশ গড়ার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে গুরুত্ব সহকারে সন্নিবেশ করারও দাবি জানানো হয় প্যারিসের সংবাদ সম্মেলনে। বাংলাদেশে সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করতে প্রবাসী বান্ধব নির্বাচনী ইশতেহারের বিকল্প নেই বলে জানান আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা থেকে আসা ‘এনার্জি এন্ড পাওয়ার’ পত্রিকার সম্পাদক মোল্ল্যাহ আমজাদ হোসেন, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক রিমন মাহফুজ, রিপোর্টার্স ফর বাংলাদেশ মাইগ্রেন্টস (আরবিএম)’র মহাসচিব ও ইউএনবি’র সাংবাদিক মাসুদুল হক, সাংবাদিক রবিউল ইসলাম, আয়েবা’র দুই সহ-সভাপতি আহমেদ ফিরোজ ও ফখরুল আকম সেলিম, বার্সেলোনা বাংলাদেশ সমিতির সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, আয়েবা’র যুগ্ম সম্পাদক শরিফ আল মোমিন, বিজনেস এফেয়ার্স সেক্রেটারি সুব্রত শুভ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, এক্সিকিউটিভ মেম্বার টি এম রেজা, আজহার কবির বাবু, তাপস বড়ুয়া রিপন ও মাঈনুল ইসলাম নাসিম।

বিজ্ঞপ্তি 

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80/feed/ 0
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট ২৩ ডিসেম্বর https://goodnews.aamio.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6/ https://goodnews.aamio.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6/#respond Thu, 08 Nov 2018 17:40:31 +0000 https://www.goodnewsbd.com/?p=4014 ...বিস্তারিত পড়ুন]]> কাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ (৮ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এই ঘোষণা দেন। এছাড়াও, সিইসি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

ভাষণে সিইসি জানান, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর।

কেএম নূরুল হুদা বলেন, একাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করছি।

দেশের সবচেয়ে গুরত্বপূর্ণ এ কার্যক্রম, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় আপনাদের সহযোগিতা, সাহায্য ও সমর্থন কামনা করি। জাতির আকুল আগ্রহের এ জায়গায় সবাইকে নিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সফল হবো, ইনশাআল্লাহ।

কেএম নূরুল হুদা বলেন, আমরা সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। সংবিধান মোতাবেক ২৮ জানুয়ারি ২০১৯ সালের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, আইন সংস্কারসহ মোট সাতটি করণীয় বিষয় স্থির করে ২০১৭ সালে আমরা একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছিলাম।

‘সংলাপের মাধ্যমে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী-নেত্রী সংগঠনের কাছে কর্ম-পরিকল্পনাটি তুলে ধরেছিলাম। তাদের পরামর্শ এবং সুপারিশ বিচার-বিশ্লেষণ করে করণীয় বিষয়গুলো বাস্তবায়ন করা হয়েছে। কতিপয় আইন ও বিধির উপর সংশোধন এবং সংসদীয় এলাকার সীমানা পুননির্ধারণ করে গেজেটে প্রকাশ করা হয়েছে।’

তিনি বলেন, নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রের বাছাই কাজ সম্পন্ন হয়েছে। ৭৫টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নিস্পত্তি করা হয়েছে। কর্মকর্তাদের সক্ষমতা অর্জন প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। প্রথমবারের মতো নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার যাবতীয় প্রস্তুতি সম্পর্কে ইতোমধ্যে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই জাতির পিতাকে স্মরণ করেন হুদা বলেন, আমি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। একইসঙ্গে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় যেসব বীর সন্তানদের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সম্ভ্রম বিসর্জন দিয়েছেন। স্মরণ করি ৫২’র ভাষাশহীদের, যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে মায়ের ভাষা; অর্জিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

‘আন্দোলন, আত্মদান আর সংগ্রামের ফসল স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। ভাষা আন্দোলনে আত্মদানের প্রত্যয় নিয়ে স্বাধিকার আন্দোলন। স্বাধিকার আন্দোলনের প্রেরণায় মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধের অর্জন ‘

দেশ উন্নত বিশ্ব অভিমুখে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, লাল-সবুজ পতাকার এক খণ্ড বাংলাদেশ। চরম ক্ষুধা দারিদ্র্য, অবনতকর আর্থ-সামাজিক অবস্থান এবং যুদ্ধবিধ্বস্ত ভৌত অবকাঠামো নিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম। নবীন সেই দেশটি আজ উন্নতবিশ্ব অভিমুখ অভিযানে দীপ্ত পদে এগিয়ে চলছে।

কেএম নূরুল হুদা বলেন, এদেশের মানুষের প্রত্যাশা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে, গণতন্ত্রের মজবুত ভিত্তি স্থাপনের মাধ্যমে বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সারিতে দাঁড় করাতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে উন্নত ও গণতন্ত্রকে সমান্তরাল পথ ধরে অগ্রসর হতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6/feed/ 0
১৪ দল-ঐক্যফ্রন্টের সংলাপ শুরু https://goodnews.aamio.com/%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/ https://goodnews.aamio.com/%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/#respond Thu, 01 Nov 2018 16:19:04 +0000 https://www.goodnewsbd.com/?p=3873 ...বিস্তারিত পড়ুন]]> চৌদ্দ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বহুল প্রত্যাশিত সংলাপ আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হয়েছে।
গণভবন সূত্র জানায়, ‘সন্ধ্যা ৭টার দিকে সংলাপ শুরু হয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে ১৪ দলীয় ঐক্যজোটের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক ড. কামাল হোসেন ফ্রন্টের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জেএসডি’র একাংশের নেতা মইনুদ্দিন খান বাদল, আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু, ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক ও রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এস এম রেজাউল করিম।
ঐক্যফ্রন্ট প্রতিনিধি দলে বিএনপি’র পাঁচ জন নেতা রয়েছেন। তারা হলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নে সংলাপের জন্য ঐক্যফ্রন্টকে ক্ষমতাসীন জোটের সঙ্গে আলোচনায় বসতে আজ সন্ধ্যা ৭টায় গণভবনে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
ঐক্যফ্রন্টের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন গত ২৮ অক্টোবর সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালে এ বিষয়টি সামনে চলে আসে।
জাতীয় ঐক্যফ্রন্ট এখন পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলকভাবে
অনুষ্ঠানের জন্য ৭ দফা দাবি ঘোষণা করেছে।

সুত্রঃ বাসস

]]>
https://goodnews.aamio.com/%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/feed/ 0