Awin
রোববার দুপুরে রেল ভবনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এই অ্যাপ চালু হলে যাত্রীরা পছন্দের সিট, টিকিটের মূল্য পরিশোধ এবং ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারবেন। এছাড়া যাত্রা শেষে সেবার মান সম্পর্কেও যাত্রীরা রেটিং দিতে পারবেন।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ে টিকেটিং সেবা সহজ করতে এবং যাত্রীদের ঝামেলাহীনভাবে সব সেবা দিতে অ্যাপস চালুর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই অ্যাপসটি উদ্বোধন করা হবে। অ্যাপসের কারিগরি কাজ শেষ হয়েছে। এখন চলছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।
তিনি বলেন, এক সময় মানুষের যাতায়াতে শুধু রেল এবং নদীপথ ছিল। এখন সড়ক, নৌ, রেলপথ এবং আকাশ পথে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। যাতায়াতের এ চার পথকেই আরও যুগোপযোগী করতে সরকার পদক্ষেপ নিয়েছে। একটি কথা প্রচলন রয়েছে, যে দেশের রেল ব্যবস্থা যত উন্নত সে দেশ তত বেশি উন্নত। আমরা রেলের সেবা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছি। রেলের প্রতি মানুষের ব্যাপক আস্থা আনতে যা যা করা দরকার সবই করা হবে।
নুরুল ইসলাম সুজন বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থাকে সব মানুষ খুব সাধুবাদ জানিয়েছে। প্রাথমিকভাবে আমরা দুটি ট্রেনে এ ব্যবস্থা চালু করেছিলাম। পরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় সাতটি ট্রেনে এ সেবা চালু হয়।
সভায় রেলের কর্মকর্তা ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিএনএস-এর পক্ষে জিয়াউর রহমান, আনিন্দসেন গুপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র : রাইজিংবিডি
]]>বিবিসি জানিয়েছে, শনিবার রাতে (স্থানীয় সময়) চীনের সীমান্তবর্তী শহর ড্যানডংয়ে পৌঁছেছেন তিনি।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন কিম। বুধ ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠক করেন ট্রাম্প ও কিম। তারপর থেকেই এই দুই নেতার মধ্যে পরবর্তী বৈঠক নিয়ে জল্পনা চলছিল।
বিশ্বের সবার নজর এখন তাদের এই দ্বিতীয় বৈঠকের ওপর। কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে কোন উন্নতি ঘটে কিনা সে বিষয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সবাই।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের উত্তর কোরিয়া থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেয়ার খবর নিশ্চিত করা হয়েছে। কিমের সঙ্গে থাকছেন তার বোন কিম ইয়ো জং এবং কিমের অন্যতম প্রধান আলোচক সাবেক জেনারেল কিম ইয়ং চোল।
গত বছরের সেপ্টেম্বরে এক সমাবেশে কিম সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা প্রেমে পড়ে গেছি। তিনি আমাকে খুব সুন্দর চিঠি লিখেছেন। তারপরেই তাদের দু’জনের মধ্যে দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা দেখা দেয়।
এর আগে গত ৫ ফেব্রুযারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। ভাষণে ট্রাম্প উল্লেখ করেন, আগামী ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামে কিমের সঙ্গে দেখা হবে তার ।
কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের বন্দিরা বাড়িতে ফিরে এসেছে, পরমাণু পরীক্ষা বন্ধ হয়েছে। গত ১৫ মাসের মধ্যে একটি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়নি।
তিনি বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত না হতাম, এখন আমরা, আমার মতে, উত্তর কোরিয়ার সঙ্গে একটি বড় ধরনের যুদ্ধে লিপ্ত থাকতাম। কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক একটি ভালো বিষয়। কিন্তু আরও অনেক কাজ করতে হবে আমাদের।’
সুত্র : রাইজিংবিডি
]]>