Awin
ডিএসসিসি – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
গর্বের বাংলাদেশThu, 14 Mar 2019 13:05:29 +0000en-US
hourly
1 https://wordpress.org/?v=6.9.4https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.pngডিএসসিসি – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
3232এপ্রিল থেকে ডিএসসিসিতে এলইডি বাতি জ্বলবে
https://goodnews.aamio.com/4845-2/
https://goodnews.aamio.com/4845-2/#respondThu, 14 Mar 2019 13:05:29 +0000https://www.goodnewsbd.com/?p=4845...বিস্তারিত পড়ুন]]>এপ্রিলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ওয়ার্ডগুলোর সব সড়কে এলইডি বাতি বসানো হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, এরইমধ্যে বর্ধিত ওয়ার্ডগুলোর ১৯০ কিলোমিটার সড়কে ছয় হাজার ৬০০ এলইডি বাতি বসানো হয়েছে। ১ এপ্রিল এসব বাতি জ্বালানো হবে।
বৃহস্পতিবার দুপুরে কোনাপাড়া এলাকায় ডিএসসিসির নব-নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, নব-নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সাঈদ খোকন বলেন, নবগঠিত ওয়ার্ডগুলোর রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৭৫ ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে সব কাজ শেষ হবে।
তিনি বলেন, ডিএসসিসিভুক্ত ওয়ার্ডগুলো নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। যাত্রবাড়ি থেকে দক্ষিণখান পর্যন্ত ৪০০ ফুট রাস্তা হবে। আগামী ১০ বছরের মধ্যে গুলশান-বনানীর সঙ্গে নবগঠিত ওয়ার্ডগুলোর কোনো পার্থক্য থাকবে না। আমরা তিন ধাপে কাজ করব।