Awin ডুডল – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Tue, 26 Mar 2019 13:44:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png ডুডল – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস https://goodnews.aamio.com/5091-2/ https://goodnews.aamio.com/5091-2/#respond Tue, 26 Mar 2019 13:44:53 +0000 https://www.goodnewsbd.com/?p=5091 ...বিস্তারিত পড়ুন]]> আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগল এই ডুডলটি চালু করেছে। ছবিতে তিনজন মাঝি তিনটি নৌকা বাইছে। এরমধ্যে দুটি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।

কোনো কিছু খোঁজার জন্য আজ সারা দিন গুগল ডটকমে ঢুকলেই চোখে পড়বে লাল-সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে দৃষ্টিনন্দন এই ডুডল। এতে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৯’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

উল্লেখ্য, বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন (গুগল)।

সুত্র : রাইজিংবিডি

]]>
https://goodnews.aamio.com/5091-2/feed/ 0