Awin
নাসা – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
গর্বের বাংলাদেশFri, 15 Mar 2019 10:21:51 +0000en-US
hourly
1 https://wordpress.org/?v=6.9.4https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.pngনাসা – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
3232মঙ্গলগ্রহে নারী পাঠাবে নাসা
https://goodnews.aamio.com/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8/
https://goodnews.aamio.com/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8/#commentsFri, 15 Mar 2019 10:21:51 +0000https://www.goodnewsbd.com/?p=4863...বিস্তারিত পড়ুন]]>যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীর উপগ্রহ চাঁদ ও মঙ্গলগ্রহে নারীদের পাঠানোর পরিকল্পনা নিয়েছে। বলা হয়েছে, মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন একজন নারী। তবে এমন নারীর নাম প্রকাশ করা হয় নি।
নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টিন বলেছেন, পরবর্তী ধাপে চাঁদের বুকে পাঠানো হবে একজন নারীকে। আর মঙ্গলগ্রহে প্রথম পা রাখবেন যিনি তিনিও হবেন একজন নারী। সায়েন্স ফ্রাইডে নামের একটি রেডিও টকশোতে তিনি এমনটা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন সিএনএন। এ ছাড়া আগামী মাসে নাসা স্পেসওয়াক নামে একটি মিশন পরিচালনা করবে। এতে অংশ নেবেন শুধু নারীরা।
এ সময়ে জ্যোতির্বিজ্ঞানী অ্যান ম্যাক্লেইন এবং ক্রিস্টিনা কোচ মহাশূন্যে ভাসবেন। তুলার মতো তারা সাত ঘন্টা ধরে মহাকাশে হেঁটে বেড়াবেন। তাই ব্রাইডেনস্টিন বলেছেন, এ দিনগুলো হবে অনেক গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ম্যাক্লেইন ও কোচ দু’জনেই ২০১৩ সালের জ্যোতির্বিদদের শ্রেণিভুক্ত। ওই সময় যে পরিমাণ জ্যোতির্বিদ নাসায় যোগ দিয়েছেন তার মধ্যে অর্ধেকই নারী।
এ যাবতকাল যত আবেদন জমা পড়েছে নাসায় তার মধ্যে ওই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা হয়, যার সংখ্যা কমপক্ষে ৬১০০। সাম্প্রতিক ফ্লাইট ডিরেক্টর ক্লাসেরও শতকরা ৫০ ভাগ নারী।