Awin নড়াইল – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Fri, 08 Mar 2019 19:06:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png নড়াইল – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 নড়াইলে ৫ হাজার চক্ষু রোগিকে ফ্রি চিকিৎসা https://goodnews.aamio.com/4763-2/ https://goodnews.aamio.com/4763-2/#respond Fri, 08 Mar 2019 19:06:55 +0000 https://www.goodnewsbd.com/?p=4763 ...বিস্তারিত পড়ুন]]> নড়াইলে পাঁচ হাজার রোগিকে বিনা খরচে চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে চত্বরে এ চক্ষু শিবির শুরু হয়েছে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আন্তর্জাতিক সেবা সংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও আল-নূর চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনা খরচে চোখের রোগিদের সেবা দেওয়া হচ্ছে।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন- আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ডক্টর আহমেদ তাহির হামিদ আলী, দুবাই ইলেকট্রিসিটি ও ওয়াটার কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার তাহা আল হামরী, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মেডিকেল ডিরেক্টর ডাক্তার আবু সাইদ, এইচ আর ম্যানেজার নুরুজ্জামান খোশনবীশ এবং ক্যাম্প ইনচার্জ ওবায়দুজ্জামান।

আয়োজকরা জানান, চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগিদের শুক্রবার সকাল ৮টা থেকে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। বাছাইকৃত রোগিদের নড়াইল সদর হাসপাতালে অপারেশন ও লেন্স স্থাপনের কাজ চলবে ১৫ মার্চ পর্যন্ত।
মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামের শিখা রাণী (৫৬) জানান, বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পেরে ভালো লাগছে। নড়াইল সদর উপজেলার আরাজি বাঁশগ্রাম থেকে আসা আব্দুস সাত্তার (৯০) ও লোহাগড়ার চরবালিদিয়ার কুলসুম বেগম (৭০) জানান, এ চক্ষু ক্যাম্পে এসে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/4763-2/feed/ 0