Awin পদ্মা সেতু – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Tue, 19 Mar 2019 11:43:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png পদ্মা সেতু – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 পদ্মা সেতুতে প্রথম রোড-ওয়ে স্ল্যাব বসানো হয়েছে https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%93%e0%a7%9f/ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%93%e0%a7%9f/#respond Tue, 19 Mar 2019 11:43:14 +0000 https://www.goodnewsbd.com/?p=5007 ...বিস্তারিত পড়ুন]]> বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে গাড়ি চলাচলের জন্য রোড-ওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছে। দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে স্প্যানে একটি স্ল্যাব বসানো হয়েছে।

আজ মঙ্গলবার জাজিরা প্রান্তে ৪১ ও ৪২ নম্বর পিলারের মধ্যবর্তী ৭এফ স্প্যানে বসলো প্রথম স্ল্যাব। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে পদ্মা সেতুতে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই মিটার প্রস্থ ও প্রায় ২২ মিটার দৈর্ঘ্যের রোডওয়ে স্ল্যাবগুলো স্প্যানে বসবে। এ জন্য জাজিরা ও মাওয়া প্রান্তে প্রস্তুত করে রাখা আছে ৫০০টি স্ল্যাব। আর পুরো সেতুতে বসানো হবে ২ হাজার ৯৩১টি স্ল্যাব।

এক সহকারী প্রকৌশলী জানান, আগামীকাল থেকে বাকি স্ল্যাব বসানো হবে স্প্যানগুলোতে। একটি স্প্যানে ৭৪টির মতো রোডওয়ে স্ল্যাব বসানো হবে।

প্রসঙ্গত, পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। এ পর্যন্ত সেতুটিতে ৮টি স্প্যান বসানো হয়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানো হয়। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার।

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%93%e0%a7%9f/feed/ 0
চলতি মাসেই পদ্মা সেতুতে বসবে আরেকটি স্প্যান https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/ https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/#respond Thu, 07 Mar 2019 09:18:06 +0000 https://www.goodnewsbd.com/?p=4745 ...বিস্তারিত পড়ুন]]> চলতি মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরেকটি স্প্যান। আগামী ২০ মার্চকে লক্ষ্য রেখে চলছে নবম স্প্যান বসানোর প্রস্তুতি। মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে এখন চলছে স্প্যানে রং করাসহ অনুষঙ্গিক কাজ।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সেতুর জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান বসানো হয়। মাওয়া প্রান্তের একটি স্প্যানসহ এখন পর্যন্ত মোট এক হাজার ২০০ মিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর এক দায়িত্বশীল প্রকৌশলী জানান, সব খুঁটির নকশা সম্পন্ন হওয়ায় সেতুর কাজ দ্রুতসম্পন্ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর চাপ আছে। ২০২০ সালের মধ্যে সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে—এমনটা এখন আশা করাই যায়।

বর্তমান সেতুতে স্প্যান বসানোর কাজের পাশাপাশি শুরু হয়েছে রেললাইনের জন্য স্ল্যাব বসানোর কাজ। এর পরে শুরু হবে স্প্যানের ওপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজ। এ লক্ষ্যে আনুষঙ্গিক প্রস্তুতিও চলছে।

পদ্মা সেতুর ৪২টি পিলারের (পিয়ার) মধ্যে এরই মধ্যে ২০টি পিলারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। ২৯৪টি পাইলের মধ্যে ২৪১টি পাইল বসানো হয়েছে। রেলওয়ে স্ল্যাব বসেছে ১৯২টি। আগামী জুন মাস নাগাদ সব পিলার নির্মাণের লক্ষ্যে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে।

সুত্র : কালের কন্ঠ

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
পদ্মা সেতুতে অষ্টম স্প্যান বসছে আজ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/#respond Wed, 20 Feb 2019 05:13:26 +0000 https://www.goodnewsbd.com/?p=4469 ...বিস্তারিত পড়ুন]]> বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরো একটি স্প্যান। ইতোমধ্যে ৭টি স্প্যান বসানো হয়েছে। আজ বুধবার আরও একটি স্প্যান বাসানোর মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে অষ্টম স্প্যান বসানো হবে। সংশ্লিষ্ট সূত্রে এতথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে সপ্তম স্প্যান রওনা হয়। ভাসমান ক্রেন তিয়ান-ই এ স্প্যান নিয়ে রওনা হয় বলে জানান সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।

নির্বাহী প্রকৌশলী বলেন, মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যান নিয়ে মাওয়া থেকে জাজিরার দিকে গেছে ভাসমান ক্রেন তিয়ান-ই। বুধবার সকালের দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছতে পারে।

আবদুল কাদের আরো জানান, সবকিছু ঠিক থাকলে বুধবার বা বৃহস্পতিবার সেতুর ৩৫ ও ৩৬ নাম্বার পিলারের ওপর এ স্প্যান বসতে পারে। জাজিরা প্রান্তে এটি হবে সপ্তম স্প্যান। এটি স্থাপিত হলে সেতুর ১০৫০ মিটার দৃশ্যমান হবে।

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
বুধবার বসছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85/#respond Tue, 19 Feb 2019 09:59:55 +0000 https://www.goodnewsbd.com/?p=4466 ...বিস্তারিত পড়ুন]]> জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের কাছে পৌঁছে গেছে অষ্টম স্প্যান (সুপার স্ট্রাকচার)। পিলারের ওপর বসানোর জন্য আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ তে করে রওনা দেয় স্প্যানটি। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এ খবর নিশ্চিত করেন। আগামীকাল বুধবার স্প্যানটি বসানো হবে।

স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। আর ওজন তিন হাজার ১৪০ টন। তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’ স্প্যানটি বহন করে আনে।

সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ‘সকালে রওনা করে এরইমধ্যে স্প্যান ৩৫ ও ৩৬ নম্বর পিলারের কাছে পৌঁছে গেছে স্প্যানটি। কাল সকালে স্প্যান বসানো হবে।”

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান। এরপর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। ষষ্ঠ স্প্যানটি বসে ২৩ জানুয়ারি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

সুত্র : সময় টিভি

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85/feed/ 0