Awin
গিয়াস উদ্দিন বলেন, শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল, তৃতীয় শ্রেণি পর্যন্ত আনুষ্ঠানিক পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মূল্যায়নের মাধ্যমেই উত্তীর্ণ করা হবে। তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না।
তবে চতুর্থ শ্রেণির পরীক্ষা আগের মতোই আয়োজন করা হবে। পঞ্চম শ্রেণিতে সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা হবে বলে তিনি জানান।
গিয়াস উদ্দিন আহমেদ বলেন, অংশীজনের মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রীর সম্মতির পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
সুত্র : রাইজিংবিডি
]]>শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড থেকে গত বুধবার (১৩ মার্চ) এ সংক্রান্ত চিঠি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ২০১৯ সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, আগামী ১ এপ্রিল শুরু হবে এইচএসসি পরীক্ষা। আগামী ৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, ২০ এপ্রিল শনিবার সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, ২৭ এপ্রিল শনিবার সকাল ১০টায় রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক প্রথম পত্র, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, লঘু সংগীত প্রথম পত্র, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা প্রথম পত্র এবং অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, ৪ মে শনিবার উচ্চতর গণিত, গার্হস্থ্য বিজ্ঞান ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ১১ মে শনিবার পরিসংখ্যান দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।
শিক্ষা বোর্ডগুলো জানায়, সেভেন্থ ডে অ্যাডভান্টিস সম্প্রদায়ের পরীক্ষার্থীরা শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষায় শর্তসাপেক্ষে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অংশগ্রহণ করবেন। এই শর্ত হলো- এ সম্প্রদায়ের পরীক্ষার্থীদের শনিবার সকাল সাড়ে ৯টার আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে হবে। এসময় প্রবেশপত্রে উল্লিখিত দ্রব্যের বাইরে কিছু সাথে রাখতে পারবেন না পরীক্ষার্থীরা। কেন্দ্রের নির্দিষ্ট কক্ষের বাইরে কারো সাথে যোগাযোগ করতে পারবেন না তারা।
সুত্র : রাইজিংবিডি
]]>