Awin প্রতিশোধের আগুন – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Sun, 24 Mar 2019 15:26:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png প্রতিশোধের আগুন – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 প্রেক্ষাগৃহে আসছে ‘প্রতিশোধের আগুন’ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf/ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf/#respond Sun, 24 Mar 2019 15:26:23 +0000 https://www.goodnewsbd.com/?p=5053 ...বিস্তারিত পড়ুন]]> চিত্রনায়ক জায়েদ খান ও নবাগতা মৌ খান জুটি বেঁধে অভিনয় করেছেন ‘প্রতিশোধের আগুন’ সিনেমায়। মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমাটি এরই মধ্যে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৫ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন জায়েদ খান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গত বছর ‘প্রতিশোধের আগুন’ সিনেমার ক্যামেরা ক্লোজ হয়। এর অ্যাকশন দৃশ্যগুলো অনেক কষ্ট করে করতে হয়েছে। আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। দর্শক সিনেমাটি দেখলে তবেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।’’

‘প্রতিশোধের আগুন’ সিনেমায় আরো অভিনয় করেছেন শাহরিয়াজ ও অস্ট্রেলিয়া প্রবাসী নবাগত নায়িকা নাজ, সাদেক বাচ্চু, রেবেকা, ড্যানি সিডাক প্রমুখ। বিএফডিসি, নরসিংদীর ড্রিম হলিডে পার্ক, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে।

জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। শফিক হাসান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।

 

সুত্র : রাইজিংবিডি

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf/feed/ 0