শিশু-কিশোরদের এই সংগঠনের বেশিরভাগ সদস্যের বাড়ি ষাটগম্বুজের কাছে রনবিজয়পুর গ্রামে। এরা সবাই মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। নিজেদের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে ও মর্যাদা বৃদ্ধির জন্য ষাটগম্বুজ, খানজাহান আলী (রহঃ) এর মাজার, তার বসত বাড়ি, ঠাকুর দিঘি, ঘোড়া দিঘিসহ বিভিন্ন স্থান থেকে এসব প্রত্নবস্তু সংগ্রহের পর পরিস্কার পরিচ্ছন্ন করে সযত্নে সংরক্ষণ করেছিল শিক্ষার্থীরা।
রনবিজয়পুর বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠণের সভাপতি জুম্মান শেখ বলেন, ‘ছোট বেলা থেকে হযরত পীর খানজাহান আলী (রহঃ) এর বিভিন্ন কৃতি ও স্থাপনার কথা শুনেছি। বইতে পড়েছি নিজের এলাকার ঐতিহ্যের কথা। নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এবং পূর্ব পুরুষদের সম্মৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি জানান দিতে আমরা সবাই মিলে বিভিন্ন জায়গা থেকে এসব প্রত্নবস্তু সংগ্রহ ও সংরক্ষণ করেছি। পরে বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান স্যারকে সংগ্রহের কথা জানাই। তার পরামর্শে আমরা সংগ্রহগুলোকে যাদুঘরে হস্তান্তর করি।’
যাদুঘরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, ‘শিশুদের ঐতিহাসিক জ্ঞান ও প্রত্নবস্তুর উপর ভালবাসায় আমি অভিভূত হয়েছি। শিশূদের সংগ্রহকৃত শতাধিক প্রত্নবস্তুর অধিকাংশই বাগেরহাট যাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে।’
ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু বলেন, ‘ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের শহর বাগেরহাটের পুরাকৃতি ও প্রত্নবস্তু সংরক্ষণে শিশুদের মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’
সুত্র : রাইজিংবিডি/বাগেরহাট
]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a7%80/feed/0বাগেরহাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/#respondThu, 21 Feb 2019 00:27:03 +0000https://www.goodnewsbd.com/?p=4494বাগেরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বেদীতে প্রথমে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ফুল দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বাগেরহাট প্রেসক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।