Awin ব্যাংক খাত – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Tue, 26 Mar 2019 14:55:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png ব্যাংক খাত – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 ব্যাংক খাতে যোগ হচ্ছে নতুন ছয়টি ই-সেবা https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81/#respond Tue, 26 Mar 2019 14:55:10 +0000 https://www.goodnewsbd.com/?p=5115 ...বিস্তারিত পড়ুন]]> ছয়টি ই-সেবা চালু করতে যাচ্ছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। সরকারের ‘ই-সার্ভিস রোডম্যাপ ২০২১’ বাস্তবায়নের অংশ হিসেবে এই সেবাগুলো যুক্ত হচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ ছয়টি সেবা চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। এর পরপরই কেন্দ্রীয় ব্যাংকে এই সেবা চালুর কার্যক্রম বাস্তবায়নে আট সদস্যবিশিষ্ট একটি আন্তঃবিভাগীয় কোর কমিটি গঠন করা হয়।

সেবাগুলো হলো- ই-চালান ম্যানেজমেন্ট সিস্টেম, ইএফটি সোশ্যাল সেফটিনেট বেনিফিট ম্যানেজমেন্ট সিস্টেম, গভর্নমেন্ট সেভিংস ইনস্ট্র-মেন্ট সিস্টেম, কলমানি ট্রেডিং সিস্টেম, ন্যাশনাল ইলেকট্রনিক পেমেন্ট গেটওয়ে এবং ই-পারমিশন ফর বিজনেস এন্টিটিস।

এরই মধ্যে ইএফটি সোশ্যাল সেফটিনেট বেনিফিট ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ সেবার আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের ভাতা তাদের ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিং হিসেবে পৌঁছে যাবে।

সূত্র জানিয়েছে, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ ছয়টি ই-সেবা দিতে সক্ষম হবে বাংলাদেশ ব্যাংক। কোনও কোনও সেবা এরও অনেক আগে থেকেই পাওয়া যাবে।

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81/feed/ 0