Awin
আর সেটা হলো পাসওয়ার্ড- কম্পিউটারের পাসওয়ার্ড।
ততদিনে পৃথিবীতে কম্পিউটার চালু হয়ে গেছে এবং মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে এই যন্ত্রটি। কিন্তু তখনও এর নিরাপত্তার জন্যে সেরকম কোনও ব্যবস্থা গড়ে ওঠেনি।
সেসময় এই নিরাপত্তার এক উপায় বের করলো যুক্তরাষ্ট্রের প্রখ্যাত এক শিক্ষা প্রতিষ্ঠান- ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি বা এমআইটি। এই ব্যবস্থাটিই আজকের দিনের পাসওয়ার্ড।
পাসওয়ার্ড উদ্ভাবন
কম্পিউটার অ্যানালিস্ট অ্যালান শেয়ার বলছেন, “সেসময় কম্পিউটার ব্যবহার করার জন্যে একটা অ্যাকাউন্ট নম্বর ছিল। তখন অবশ্য সেটাকে বলা হতো প্রবলেম নম্বর। আজকের দিনে সেটা হবে ইউজার আইডি বা ব্যবহারকারীর নম্বর।”
এই নম্বর ব্যবহার করে একজন কম্পিউটার ব্যবহারকারী টেলিফোনের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান থেকে তার কম্পিউটারের সাথে যুক্ত হতে পারতেন। এমআইটির উদ্ভাবিত এই প্রযুক্তির নাম ছিল টাইম শেয়ারিং সিস্টেম।
এর উদ্দেশ্য ছিল যেকোনো স্থান থেকে একটি কম্পিউটারকে ব্যবহার করতে পারা।
এই পাসওয়ার্ড সিস্টেম যারা প্রথমবারের মতো ব্যবহার করেছিলেন তাদেরই একজন ছিলেন এই অ্যালান শেয়ার। সেসময় তিনি এমআইটিতে পিএইচডি করছিলেন।
তিনি বলেন, “এমআইটির একদল লোক মিলে এই সিস্টেমটা তৈরি করেছিল। ওই সিস্টেম প্রোগ্রামিং-এর নেতা ছিলেন ফার্নান্দো কোরবাতো। সিস্টেমের নিরাপত্তার জন্যে তার নেতৃত্বে তখন কিছু পাসওয়ার্ড তৈরি করা হলো।”
কম্পিউটিং আর স্মার্টফোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির যুগে আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী বিষয় হয়ে উঠেছে এসবের নিরাপত্তা, যার সূচনা হয়েছিল গত শতাব্দীর ষাটের দশকের শুরুতে।
“এই পাসওয়ার্ডের উদ্দেশ্য হলো- কেউ যখন কোন একটি কম্পিউটারে লগ ইন করবে তাকে চিনতে পারা। যতো দূর মনে করতে পারি লগ অন কমান্ড দিয়ে তখন আমাদেরকে একটা কম্পিউটারে লগ ইন করতে হতো। তখনই লগ অন, লগ ইন এসব শব্দের উদ্ভাবন ঘটলো,” – বলেন মি. শেয়ার।
লগ ইনের জন্যে কিছু নম্বর দিয়ে এই পাসওয়ার্ড তৈরি করা হলো।
তিনি বলেন, “টাইম শেয়ারিং সিস্টেমে যারা কাজ করতো তাদের জন্যে নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ করা থাকতো। সময় শেষ হয়ে গেলে তারা আর ওই কম্পিউটারে লগ ইন করতে পারতো না। এটা নিশ্চিত করতেই পাসওয়ার্ড ব্যবস্থা চালু করা হয়েছিল – যাতে নিজের সময় পার হয়ে যাওয়ার পর অন্যের জন্যে নির্ধারিত সময়ে কেউ কম্পিউটার ব্যবহার করতে না পারেন।”
পাসওয়ার্ডের গোপনীয়তা
পাসওয়ার্ডটি নিশ্চিত করে দিতো কম্পিউটার ব্যবহারকারীর পরিচয় এবং তিনি কতক্ষণ ধরে কম্পিউটারটি ব্যবহার করেছেন।
কিন্তু তখনও কি তাদের মনে এই ধারণা তৈরি হয়েছিল যে এসব পাসওয়ার্ড শুধুমাত্র তার নিজের এবং এটাকে গোপন রাখতে হবে?
এই প্রশ্নের জবাবে অ্যালেন শেয়ার বলেন যে তিনি সেরকম কিছু মনে করতে পারছেন না।
“একজন আরেকজনকে এবিষয়ে কিছু বলেছে বলে আমার মনে নেই। তারা তো খুবই মেধাবী লোক ছিলেন। তাদেরকে আলাদা করে বলার কোন প্রয়োজন ছিল না যে পাসওয়ার্ড গোপন রাখতে হবে। এটা তো একজনকে তার ওয়ালেটে টাকা রাখতে বলার মতো।”
এই পাসওয়ার্ড ব্যবস্থা এমআইটির সব গবেষক মেনে নিয়েছিল। তারা সবাই জানতো যে লগ ইন করতে হলে তার একটি পাসওয়ার্ড লাগবে। কিন্তু `একটা পাসওয়ার্ড মানে একজন মানুষের পরিচয়` তখনও এরকম কোন বিষয় ছিল না। এটাকে কারিগরি একটি বিষয় বলেই মনে করা হতো।”
তবে পাসওয়ার্ড যে একেবারেই নতুন একটি বিষয় একথা বলা যাবে না। কারণ এর আগেও এই পাসওয়ার্ডের ব্যবহার ছিল। বিশেষ করে যুদ্ধের সময়।
প্রথম হ্যাকিং
যেকোনো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে যেমন কিছু সময়ের দরকার হয়, ঠিক তেমনটা ঘটলো কম্পিউটার পাসওয়ার্ডের ক্ষেত্রেও। তাহলে কোন ব্যক্তি প্রথমবারের মতো এই কম্পিউটার পাসওয়ার্ড হ্যাক করেছিল?
এই কাজটা করেছিলেন আর কেউ নন, অ্যালান শেয়ার নিজেই।
“পিএইচডি গবেষণার অংশ হিসেব টাইম শেয়ারিং সিস্টেম কতোটা কার্যকরী ছিল আমি সেটা নিয়ে কাজ করছিলাম। যেমন ব্যবহারকারীদের রেসপন্স টাইম কতোটুকু ছিল, কোন কিছুতে সাড়া দিতে একজন ব্যবহারকারীর কতো সময় লাগতো, তারা আসলে কী করছিল, তাদের প্রোগ্রাম কতো বড় ছিল ইত্যাদি নানা বিষয়ে আমি কাজ করতাম।”
তিনি বলেন, “এসব করার জন্যে অপারেটিং সিস্টেমে আমার একটা এক্সেস ছিল। সমস্যা হলো আমার জন্যে হয়তো বরাদ্দ ছিল মাত্র ১০ ঘণ্টা কিন্তু আমি তারচেয়েও আরো বেশি সময় কম্পিউটারে কাজ করতে চাইতাম। কিন্তু তারা তো আমাকে সেই সময় দিতে চাইতো না। তখন আমি একটা কাজ করলাম যাতে আমি আরো বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করতে পারি।”
“আমি তাদেরকে দেখালাম যে আমি যতোটুকু সময় কম্পিউটার ব্যবহার করেছিলাম সেটা ছিল শূন্য ঘণ্টা। তখন তারা আমাকে ওই অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্যে আবারও অনুমতি দিতো।”
যেভাবে করলেন এই কারসাজি?
অ্যালেন শেয়ার বলেন, “আমাদের একটা পাসওয়ার্ড ফাইল ছিল যার নাম আমি জানতাম। নামটা ছিল `ইউজার অ্যাকাউন্ট সিক্রেট।` আমি দেখলাম যে সিক্রেট শব্দটির বানান উল্টো করে লেখা। তখন আমি ভাবলাম আমি তো আসলে ওই ফাইলের একটা প্রিন্ট নিতে পারি। পাসওয়ার্ডের তালিকা থেকে আমি সবকটা পাসওয়ার্ড নিয়ে নিলাম এবং তারপর থেকে আমি যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, এই সিস্টেম ব্যবহার করতে পারতাম। আর সেটা করতাম আমার ব্যবহৃত সময় শূন্য দেখানোর মাধ্যমে।”
এমআইটিতে টাইম শেয়ারিং সিস্টেম এবং তার কম্পিউটার ব্যবহারের জন্যে অর্থ দিতো এডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নামের একটি সংস্থা। অ্যালান শেয়ার তখন তাদের সাথে একটি সমঝোতায় পৌঁছালেন।
“যিনি এসব খরচের মূল দায়িত্বে ছিলেন তাকে ফোন করে আমি যা করেছি সেটা তাকে বলে দিলাম। এই অপরাধ থেকে আমি মুক্তি চাইলাম তার কাছে এবং বললাম আমার কাছে যেসব পাসওয়ার্ড আছে সেগুলো তাকে পাঠিয়ে দেব। তিনি তাতে রাজি হলেন।”
এখন যেমন আমাদের দৈনন্দিন জীবনে পাসওয়ার্ডের দরকার হয় তখনও পর্যন্ত বিষয়টা সেরকম ছিল না। কিন্তু সেরকম কিছু যে হতে যাচ্ছে সেটা তখন থেকেই আঁচ করা যাচ্ছিল।
“ষাটের দশকের মাঝামাঝি আপনি যদি কোন বিমানবন্দরে এজেন্ট হিসেবে কাজ করতেন তখনও আপনার পাসওয়ার্ডের দরকার হতো। রিজার্ভেশন, বোর্ডিং কার্ড এসবের জন্যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হতো। সত্তরের দশকে ব্যাঙ্কেও পাসওয়ার্ড ব্যবহার করে এই লগ অন সিস্টেম চালু হলো। তারপর আশির দশকে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে যখন একটি মাত্র কম্পিউটার বহু মানুষ ব্যবহার করতে শুরু করলো তখন সেখানেও পাসওয়ার্ড সিস্টেম চালু হয়ে গেল,” বলেন অ্যালান শেয়ার।
এমআইটি শেষে মি. শেয়ার আইবিএমে কাজ করেছিলেন – যেখানে তিনি তৈরি করেছিলেন যোগাযোগের সফটওয়্যার থেকে শুরু করে মিনি কম্পিউটারে ব্যবহারের জন্যে নানা রকমের অ্যাপস।
সুত্র : বিবিসি
]]>এরা হলেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের প্রতিষ্ঠাতাদের একজন ইলিয়াস হুসেইন ও কার্টুনিস্ট আব্দুল্লাহ আল মোরশেদ।
ফোর্বসের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী হুসেইন ইলিয়াস ও সিফাত আদনান পাঠাও প্রতিষ্ঠা করেন। এর মধ্যে ইলিয়াসের বয়স মাত্র ২৯ বছর। বাংলাদেশের অন্যতম প্রধান রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও যানবাহন ছাড়াও ফুড ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবেও কাজ করছে।
রাইড শেয়ারিং পাঠাও অ্যাপসের মাধ্যমে মটর সাইকেল ও গাড়ী ব্যবহার করছে বাংলাদেশের পাঁচটি শহরে ও নেপালের কাঠমান্ডুতে প্রায় পঞ্চাশ লাখ মানুষ।
প্রতিষ্ঠানটিতে বিদেশী বিনিয়োগ আছে এবং পাঠাও চার দফায় ১২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠান এর আর্থিক মূল্য এখন একশ মিলিয়ন ডলারেরও বেশি।
অন্যদিকে আব্দুল্লাহ আল মোরশেদ (ফোর্বস ওয়েবসাইটে মোরশেদ আব্দুল্লাহ আল) একজন কার্টুনিস্ট। ২০১৮ সালের শুরু থেকে তিনি যুদ্ধের হৃদয় বিদারক ও ভয়ংকর দৃশ্যের ছবিগুলোতে মনোমুগ্ধকর শিল্পকর্মে রূপান্তর শুরু করেন।
তার উদ্দেশ্য ছিলো কিভাবে সহিংসতা বা যুদ্ধ ছাড়া বিশ্বকে কতটা সুন্দর দেখায় সেটি তুলে ধরা। তার কাজ ছড়িয়ে পড়ার পর তিনি গ্লোবাল হ্যাপিনেস অ্যাওয়ার্ড পান এবং বাংলাদেশের গণমাধ্যমে তার কার্টুন প্রকাশিত হতে শুরু করে।
মোরশেদ মিশু`স ইলাসট্রেশন-এর প্রতিষ্ঠাতা মিস্টার মোরশেদ এ মূহুর্তে তিনি কার্টুন ম্যাগাজিন উন্মাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর।
সুত্র : একুশে টেলিভিশন
]]>নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় আরসিবিসি এবং রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের আসামি করা হয়েছে।
আরসিবিসি এই মামলাকে ‘ভিত্তিহীন’ ও ‘যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়ার বাহিরে’ বলে অভিহিত করেছে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং চুরির ঘটনায় দুর্বৃত্তরা ৮১ মিলিয়ন ডলার ব্যাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে হাতিয়ে নেয়। এসব অর্থ আরসিবিসি হয়ে ফিলিপাইনের জুয়ার আসরে লগ্নি করা হয়। এসব অর্থের মধ্যে কেবল ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করতে পেরেছে বাংলাদেশ।
অচিহ্নিত হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক এবং বৈশ্বিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ এর নেটওয়ার্কের নিরাপত্তা বলয় ভেঙে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখায় ভুয়া নির্দেশনা পাঠিয়ে এ অর্থ হাতিয়ে নেয়।
বৃহস্পতিবার দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের প্রতি সহযোগিতার সমঝোতা সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি জানান, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ হলফনামা প্রস্তুত করবে এবং মামলার বিচার কিংবা শুনানিতে তাদের কর্মীদের প্রশ্ন করার সুযোগ করে দেবে। এ ছাড়া, বাংলাদেশের প্রতিনিধিরা যেন প্রাসঙ্গিক ও তথ্যগত ব্যাপারে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কর্মীদের সাক্ষাৎকার নিতে পারেন, সে ব্যবস্থা করবে।
বাংলাদেশ ব্যাংক অভিযোগ করেছে, উত্তর কোরিয়ার বেনামী হ্যাকাররা ‘নেসটেড’ ও ‘ম্যাকট্রাক’সহ কয়েকটি ম্যালওয়ার ব্যবহার করে তাদের নেটওয়ার্কে প্রবেশ করে ওই অর্থ হাতিয়ে নেয়।
তথ্য : রয়টার্স
]]>
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মানবিক সহায়তা দানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। ২০১৭ সালের আগস্টে সহিংসতা শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এ জন্য মোট প্রায় ৫০ কোটি ডলার দিয়েছে। এর মধ্যে ৪৫ কোটি ডলারের মতো ছিল বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচি বাবদ।
আজ দেয়া যুক্তরাষ্ট্রের নতুন সহাতার অর্থ দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবন রক্ষাকারী খাবারের সংস্থান করা হবে। এসবের মধ্যে থাকবে স্থানীয় বাজার থেকে খাবার কেনার জন্য ভাউচার সুবিধা, জীবন রক্ষা করার জন্য বর্ষা ও ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি এবং অসহায় শিশু আর গর্ভবতী ও স্তন্যদাত্রী প্রসুতি নারীদের জন্য পুষ্টির ব্যবস্থা করা।
বাড়তি এই তহবিল বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখের বেশি শরণার্থী, বাংলাদেশের স্থানীয় এলাকাবাসী এবং মিয়ানমারের অভ্যন্তরে তথা এ অঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া মানবিক সহায়তার পরিপূরক হিসেবে কাজ করবে। এ সহায়তার আওতায় তাদের জন্য সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য, পুষ্টি, পানীয় জল, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা ও শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
সুত্র : বাসস
]]>প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের কাছে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের জন্য চাপ দিচ্ছে। সৌদি আরবে পারমাণবিক চুল্লি নির্মাণে হোয়াইট হাউজের এই পরিকল্পনার বিষয়টি তদন্ত শুরু করেছে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস। পারমাণবিক অস্ত্রের এই বিস্তার মধ্যপ্রাচ্যকে অচল করে দিতে পারে বলে গোপন তথ্য ফাঁসকারীরা কংগ্রেসকে জানিয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদে পর্যবেক্ষণ কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, এ বিষয়ে তদন্ত বিশেষভাবে জটিল, কারণ যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর পারমাণবিক প্রযুক্তি সৌদি আরবের কাছে হস্তান্তর প্রক্রিয়া চালু হতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক শক্তি উন্নয়নে যারা কাজ করছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পারমাণবিক চুল্লি নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউজের উপদেষ্টা জেরাড কুশনার চলতি মাসে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনার অর্থনীতি নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাবেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরব বলেছে তারা বহুমুখী উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন এবং ক্রমবর্ধমান বৈদ্যুতিক চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি অর্জন করতে চায়। তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের কারণেই যে সৌদি আরবকে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে চালিত করছে তা বলাই বাহুল্য।
সুত্র : রাইজিংবিডি
]]>শুক্রবার জেনেভায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম যৌথ বৈঠকের (জয়েন্ট রেসপন্স প্ল্যান) পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের অনুদানের ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার ৬০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে। যাতে বাংলাদেশসহ এই সঙ্কট মোকাবিলা করতে বৈশ্বিক উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সুবিধা হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, এ বছরের জন্য প্রয়োজনীয় তহবিলের অর্ধেকের বেশি দরকার হবে খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও আশ্রয়ের মতো গুরুত্বপূর্ণ সাহায্য ও সেবায়। তহবিল আবেদনে আরও রয়েছে- স্বাস্থ্য, এলাকা ব্যবস্থাপনা, শিশুসহ অন্যদের রক্ষা, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ, শিক্ষা ও পুষ্টি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো বলেন, বাংলাদেশ সরকারের একাত্মতা ও মানবিক সাহায্যকারীদের অঙ্গীকার ২০১৮ সালে প্রথম জয়েন্ট রেসপন্স প্ল্যান সফলভাবে বাস্তবায়ন সম্ভব করেছে। এক্ষেত্রে এগিয়ে যেতে আমরা এসব জনগোষ্ঠীর ভীষণ প্রয়োজনগুলো পূরণে আমাদের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করছি এবং এ প্রচেষ্টায় সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও জাতীয় এনজিও এবং সরকারি বিভিন্ন সংস্থাসহ মোট ১৩২ অংশীদারকে সাথে নিয়ে এ যৌথ পরিকল্পনা তৈরি করা হয়েছে। যার লক্ষ্য হলো উদ্বাস্তু নারী, পুরুষ ও শিশুদের নিরাপত্তা এবং জীবন রক্ষাকারী সহায়তা দেয়া ও সামাজিক সংযোগ বৃদ্ধি করা।
২০১৮ সালের জেআরপি তহবিলে চাহিদা ছিল ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে পাওয়া যায় ৬৯ শতাংশ বা ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
সুত্র : ডিএমপি নিউজ
]]>