Awin
ল্যায়লা – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
গর্বের বাংলাদেশMon, 11 Mar 2019 11:53:05 +0000en-US
hourly
1 https://wordpress.org/?v=6.9.4https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.pngল্যায়লা – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
3232ল্যায়লা রূপে আসছেন আঁখি আলমগীর
https://goodnews.aamio.com/%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%81%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%86/
https://goodnews.aamio.com/%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%81%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%86/#respondMon, 11 Mar 2019 11:53:05 +0000https://www.goodnewsbd.com/?p=4816...বিস্তারিত পড়ুন]]>জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এবার নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ‘ল্যায়লা’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ। সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী।
নতুন গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন আঁখি আলমগীর। ভিডিওটি নির্মাণ করেছেন কলকাতার রাহুল ঘোষ।
গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘‘অনেকদিন পর একক গান প্রকাশ করতে যাচ্ছি। দীর্ঘ বিরতি নিয়ে কাজ করলাম। তাই অনেক পরিকল্পনা ও আয়োজন করে গানটির ভিডিও তৈরি করা হয়েছে। আমার অন্য গানগুলোর চেয়ে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সম্পূর্ণ নতুন রূপে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছি। বাড়তি পাওনা হিসেবে গানের সঙ্গে আমার নাচ থাকছে। তাই এই গান ও ভিডিও দুটি-ই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।’’
আগামী ১৪ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও মুক্তি পাবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।