Awin শনিবার. বাঙ্গি টেলিভিশন – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Fri, 15 Mar 2019 10:39:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png শনিবার. বাঙ্গি টেলিভিশন – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 শনিবার থেকে প্রচারে ‘বাঙ্গি টেলিভিশন’ https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99/ https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99/#respond Fri, 15 Mar 2019 10:39:41 +0000 https://www.goodnewsbd.com/?p=4869 ...বিস্তারিত পড়ুন]]> ‘কেরাম’ ও ‘কবি’-এর মতো জনপ্রিয় টেলিভিশন নাটকের রচয়িতা ও দর্শকপ্রিয় নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। এবার একঝাঁক তারকা অভিনয়শিল্পী নিয়ে নির্মাণ করলেন ধারাবাহিক নাটক ‘বাঙ্গি টেলিভিশন’। এটি রচনাও করেছেন তিনি।

শুটিংয়ের শুরু থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অবশেষে প্রচারে আসছে এটি। আগামীকাল শনিবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে নাটকটির প্রথম পর্ব প্রচারিত হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, আবুল হায়াৎ, মামুনুর রশীদ, জেনি প্রমুখ।

নাটক প্রসঙ্গে কচি খন্দকার রাইজিংবিডিকে বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেল কেমন হবে? টেলিভিশন চ্যানেল কেমন হওয়া উচিৎ তা নিয়েই গড়ে উঠেছে এই নাটকের গল্প। সাধারণত স্পোর্টস, নিউজ, গানভিত্তিক কিংবা শুধু রান্নার টেলিভিশন চ্যানেল থাকে, সেরকম আমরা একটি বিনোদনমূলক রসের টেলিভিশন দেখাব। যার নাম বাঙ্গি টেলিভিশন। আমরা চাইছি, মানুষ হাসুক এবং সুস্থ থাকুক। আমরা এমন একটি টেলিভিশন নিয়ে আসছি যা দেখে মানুষ হাসবে। তবে আমরা ভাঁড়ামি করতে চাই না, সুস্থ বিনোদন দিতে চাই।’

‘বাঙ্গি টেলিভিশন ফাটে না, ফাটায়’ এই স্লোগানকে সামনে রেখে নির্মিত নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই পরিচালক। সম্প্রতি নগরীর উত্তরা, গাজীপুরের পুবাইলের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। নাটকের গল্পে একটি টেলিভিশন সেন্টার দেখানো হবে। এজন্য সেট নির্মাণ করে টেলিভিশন সেন্টার তৈরি করা হয়েছিল বলেও জানান কচি খন্দকার।

সুত্র : রাইজিংবিডি

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99/feed/ 0