Awin শাকিব – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Thu, 14 Feb 2019 12:59:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png শাকিব – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 শাকিব-অপুর ভালোবাসায় কাটল জয়ের ভ্যালেন্টাইন ডে https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f/ https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f/#respond Thu, 14 Feb 2019 12:59:08 +0000 https://www.goodnewsbd.com/?p=4347 ...বিস্তারিত পড়ুন]]>  

ভালোবাসার মানুষের জন্য সবসময়ই ভালোবাসা থাকে। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। তা বাবা-মা-সন্তানের মধ্যে রয়েছে। ভালোবাসার জন্য দিনক্ষণ না থাকলেও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে থাকে।

শাকিব-অপু দম্পতির পুত্র আব্রাহাম খান জয়। বাবা-মাকে ছাপিয়ে জয় নিজেও এখন তারকা বনে গিয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে পুত্রকে নিয়ে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাস আয়োজনের কোনো কমতি রাখেননি।

আজ বৃহস্পতিবার সকালে শাকিব খান ভিডিও কলে আব্রাহামের সঙ্গে কথা বলেন ও তার সঙ্গে খেলায় মেতে উঠেন। অন্যদিকে অপু বিশ্বাস ভালোবাসা এ দিন উপলক্ষে লাল রঙের টি শার্ট কিনেছেন। মা-ছেলে দুজনই একই রঙের টি-শার্ট পরিধান করেন এবং কেক কেটে দিনটি উদযাপন করেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডি বলেন, ‘ভালোবাসা দিবসে যাকে বেশি ভালোবাসি তার সঙ্গেই পালন করছি। আমার কাছে বন্ধুত্ব ও মায়ার অপর নাম ভালোবাসা। সেই জায়গা থেকে ভালোবাসা সারা বছরই থাকে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি স্কুলে ভালোবাসা দিবস সেলিব্রেট করা হয়। আমার ছেলে বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে (আইএসডি) পড়ে। এ স্কুলেও দিনটি উদযাপন করা হয়েছে। আব্রাহাম তার বন্ধুদের জন্য উপহার ও কেক নিয়ে গিয়েছিল। আজকের দিনকে কেন্দ্র করে মা-ছেলে একই রঙের টি-শার্ট পরিধান করেছি। বিকালে যমুনা ফিউচার পার্কে ঘুরতে যাব।’

দেখতে দেখতে তিন বছরে পা দিয়েছে জয়। এ বছরই তাকে বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে (আইএসডি) ভর্তি করানো হয়েছে। সেখানে মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায়। স্কুলে সহপাঠিদের সঙ্গে মেতে উঠে খেলাধুলায়। পড়াশুনায়ও মনোযোগী জয়। সম্প্রতি নতুন হেয়ার কাটে স্কুলের সহপাঠি ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে এই ক্ষুদে তারকা।

সুত্র : রাইজিংবিড ‍ৃৃ

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f/feed/ 0