Awin শ্রদ্ধা – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Mon, 25 Mar 2019 10:13:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png শ্রদ্ধা – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4/ https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4/#respond Mon, 25 Mar 2019 10:13:23 +0000 https://www.goodnewsbd.com/?p=5076 ...বিস্তারিত পড়ুন]]> ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

দিবসটি পালনে ইতিমধ্যেই সৌধ চত্ত্বরের সৌন্দর্য বর্ধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মান নিবেদনে তিনবাহিনীর কসরত। কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলে স্থানীয় পুলিশও প্রস্তুত দিবসটি পালনে।

স্বাধীনতার জন্য লড়াই করা বীরদের বীরত্বের স্মরণ এবং বীর শহীদের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ ও শ্রদ্ধা নিবেদনে ঢাকার অদূরে সাভারে নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।

নাম জানা-অজানা লাখো বীর শহীদদের স্মরণে নির্মিত পবিত্র স্থানটির সৌন্দর্য বর্ধনে ধুয়ে-মুছে পরিষ্কার আর রং-তুলির আচঁড়ে রাঙানো হয়েছে।  কেটে-ছেটে পরিষ্কার করা হয়েছে ঝোপঝাড়, গাছ-গাছালি ও বুনো ঘাসের জঞ্জাল। সরিয়ে নেওয়া হয়েছে ল্যাম্প পোষ্টের বাতি। সৌন্দর্য বর্ধণ করা হয়েছে স্মৃতির মিনার, ফুল বাগান, পুস্পবেদী, গণসমাধি, কৃত্রিম হ্রদ, হেলিপ্যাড, অভ্যথর্না কেন্দ্র, উন্মুক্ত মঞ্চ, মসজিদসহ সৌধ চত্ত্বরের সকল স্থাপনার। সৌন্দর্য বর্ধনের সকল কাজ শেষে ফুলে ফুলে সুশোভিত স্মৃতিসৌধ এখন প্রস্তুত। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে কাল ২৬ মার্চ এখানে ঢল নামবে লাখো দেশপ্রেমিক জনতার।

জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: মিজানুর রহমান জানান, প্রতিবছরই স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধকে বর্ণিল করে তোলা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

মিজানুর রহমান জানান, এবার ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করবে গোটা জাতি। স্বাধীনতা দিবসের প্রত্যৃষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর দলীয় প্রধান হিসেবে নেতা-কর্মীদের আরও একবার শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দল, মন্ত্রীপরিষদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি সংস্থার প্রধানগণ শ্রদ্ধা জানাবেন। এরপরই স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য।

স্বাধীনতা দিবসে মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে, তাই নিরাপত্তা জোরদারে আগাম প্রস্তুতি নিয়েছে ঢাকা জেলা পুলিশ। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ সকল দর্শনার্থীর নিরাপত্তা বিধানে পুরো স্মৃতিসেীধে অতিরিক্ত পুলিশ ছাড়াও র‌্যাব, সেনা সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভির মাধ্যমেও নজরদারি থাকবে পুলিশের। আইন মেনে দর্শনার্থীদের স্মৃতিসৌধে প্রবেশ করতে হবে।

 

স্মৃতিসৌধে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের মূল পর্বটি সম্পন্ন হয় তিনবাহিনীর অংশগ্রহণে। তাদেরও প্রস্তুতি শেষ। সব মিলিয়ে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অপেক্ষা শুধু জাতির শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হওয়ার।

 

সুত্র : রাইজিংবিডি

 

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4/feed/ 0
বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e2%80%8c%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%83%e2%80%8c%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e2%80%8c%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%83%e2%80%8c%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/#respond Sun, 17 Mar 2019 15:23:00 +0000 https://www.goodnewsbd.com/?p=4953 ...বিস্তারিত পড়ুন]]> স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।

রোববার সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট আব্দুল মতিন খসরু, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আগামী বছর ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে। দেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতি নেতাদের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমন্ত্রন জানানো হবে। আমরা বঙ্গবন্ধুর জন্মদিনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবো। ‘

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকাল ৬টা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম প্রান্তে জমায়েত হতে থাকে।

জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে ডিএমপির একটি প্রতিনিধি দল জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

সুত্র : রাই‌জিং‌বি‌ডি

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e2%80%8c%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a7%83%e2%80%8c%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/feed/ 0