Awin সরকার – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Thu, 12 Sep 2019 10:17:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png সরকার – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d/#respond Thu, 12 Sep 2019 10:16:36 +0000 https://ekushnews.com/?p=549 ...বিস্তারিত পড়ুন]]> অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এই তথ্য জানান। তিনি আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিমানের পরিচালনা বোর্ডের অনুরোধে সরকার মোকাব্বির হোসেনকে এমডি ও সিইও পদে নিয়োগ দিয়েছে। তাঁর এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। সম্ভবত আগামী রোববার তিনি নতুন পদে যোগ দেবেন।

চাকরির মেয়াদ এক মাস বাকি থাকতে গত ৩০ এপ্রিল পদত্যাগ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক হোসেন। তাঁর পদত্যাগের পর ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পান বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশনস) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।

মোকাব্বির হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) দায়িত্বে আছেন।

বিমানের এমডি, সিইও ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগের জন্য গত ১২ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৫ এপ্রিল। ১২ জন বিদেশিসহ প্রায় ৭০ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র থেকে একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত ৩ সেপ্টেম্বর বিমানের বোর্ড মিটিংয়ে এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়। বিমানের পরিচালনা বোর্ডের অনুরোধে সরকার এখন অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে এমডি ও সিইও পদে নিয়োগ দিল।

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d/feed/ 0
৩৬ টাকা কেজি দরে চাল কিনবে সরকার https://goodnews.aamio.com/%e0%a7%a9%e0%a7%ac-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87/ https://goodnews.aamio.com/%e0%a7%a9%e0%a7%ac-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87/#respond Thu, 28 Mar 2019 10:58:15 +0000 https://www.goodnewsbd.com/?p=5155 ...বিস্তারিত পড়ুন]]> সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো চাল ও ২৬ টাকা কেজি দরে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আতপ চাল ৩৫ টাকা এবং ২৮ টাকা কেজি দরে গম কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান, চাল ও গম কেনা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণায়ের সভা কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, সরকার ৩৬ টাকা দরে চলতি বছর ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে আরও দেড় লাখ টন বোরোর আতপ চাল, ২৬ টাকা কেজিতে দেড় লাখ টন বোরো ধান এবং ২৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে।

আগামী ২৫ এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সরকারিভাবে এই ধান, চাল ও গম সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, এবার সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছি। তবে গোডাউনে ধারণ ক্ষমতা থাকলে আরও কিনবো। আমরা চাই কৃষকরা যেন নায্যমূল্য পায়।

এর আগে অনুষ্ঠিত বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a7%a9%e0%a7%ac-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
বন্ডের অপব্যবহার রোধে অটোমেশন প্রকল্প নিচ্ছে সরকার https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9f/ https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9f/#respond Sun, 17 Mar 2019 15:32:16 +0000 https://www.goodnewsbd.com/?p=4959 ...বিস্তারিত পড়ুন]]> বন্ড সুবিধার অপব্যবহার রোধে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে বন্ডের আওতায় আমদানি করা পণ্য পাচার বা খোলাবাজারে বিক্রি বন্ধে বন্ড অটোমেশন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। এ জন্য সোমবার (১৮ মার্চ) স্টেকহোল্ডার ও বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সঙ্গে বৈঠক করবে এনবিআর।

এদিকে অসাধু চক্রের অপতৎপরতা মোকাবিলায় দীর্ঘদিন ধরে দেশীয় শিল্প কারখানার মালিকরা বন্ড সুবিধার অপব্যবহার রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

এনবিআরের গ্রেড-১ এর মেম্বার সুলতান মো. ইকবাল বলেন, বন্ড সুবিধার অপব্যবহার রোধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যারা বন্ড সুবিধার অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ সুবিধাকে আধুনিকায়ন বা অটোমেশন করা হবে।

এ বিষয়ে গত সপ্তাহে একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি। এ বিষয়ে গবেষণা করা হচ্ছে। এজন্য সাইনেসিস নামে একটি আইটি ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। ফার্মটি বিশ্বের অন্যান্য দেশ কিভাবে বন্ড সুবিধা দেয় সে বিষয়ে গবেষণা করে মতামত দেবে। এছাড়া সোমবার (১৮ মার্চ) স্টেকহোল্ডার ও ২১ মার্চ ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে তাদের মতামতের ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত করা হবে।

 

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9f/feed/ 0