Awin
সাবা – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
গর্বের বাংলাদেশSat, 16 Mar 2019 15:32:16 +0000en-US
hourly
1 https://wordpress.org/?v=6.9.4https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.pngসাবা – GoodNewsBD.com
https://goodnews.aamio.com
3232‘প্রেম চোর’ সিনেমায় গাইলেন সাবা
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/#respondSat, 16 Mar 2019 15:32:16 +0000https://www.goodnewsbd.com/?p=4936...বিস্তারিত পড়ুন]]>এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবা। ইতোমধ্যে তার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়ে থাকেন তিনি। তবে তাকে খুব বেশি প্লেব্যাক করতে দেখা যায় না।
এবার উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার একটি গানে কণ্ঠ দিলেন সাবরিনা। ‘কতটা তোমাকে চাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দিপ। এর সংগীত আয়োজন করেন শাহরিয়ার রাফাত।
‘প্রেম চোর’ সিনেমায় শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী নেহা আমানদ্বীপ। গতকাল ১৫ মার্চ রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। গান প্রসঙ্গে সাবরিনা হক সাবা বলেন, ‘আমি কমই প্লেব্যাক করেছি। সিনেমায় গান করার ব্যাপারে আমার কাছে ভালো মানের গান, কথা, সহশিল্পী, পরিচালক এগুলো বিশাল ফ্যাক্ট। তাছাড়াও গানটি আমার জন্য পারফেক্ট বলে মনে হয়েছে তাই করা।’
সাবরিনা হক সাবা শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন। তার প্রথম অ্যালবাম ‘প্রার্থনা’। এরপর তার ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘রোমিও জুলিয়েট’, ‘সুখপাখি’, ‘পাঁজরের মাঝে’, ‘জনম জনম তোমাকে’ অ্যালবাম প্রকাশিত হয়। সাবার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘অনলি সাবা টু’।