Awin স্প্যান – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Thu, 07 Mar 2019 09:18:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png স্প্যান – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 চলতি মাসেই পদ্মা সেতুতে বসবে আরেকটি স্প্যান https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/ https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/#respond Thu, 07 Mar 2019 09:18:06 +0000 https://www.goodnewsbd.com/?p=4745 ...বিস্তারিত পড়ুন]]> চলতি মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরেকটি স্প্যান। আগামী ২০ মার্চকে লক্ষ্য রেখে চলছে নবম স্প্যান বসানোর প্রস্তুতি। মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে এখন চলছে স্প্যানে রং করাসহ অনুষঙ্গিক কাজ।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সেতুর জাজিরা প্রান্তে অষ্টম স্প্যান বসানো হয়। মাওয়া প্রান্তের একটি স্প্যানসহ এখন পর্যন্ত মোট এক হাজার ২০০ মিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর এক দায়িত্বশীল প্রকৌশলী জানান, সব খুঁটির নকশা সম্পন্ন হওয়ায় সেতুর কাজ দ্রুতসম্পন্ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর চাপ আছে। ২০২০ সালের মধ্যে সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে—এমনটা এখন আশা করাই যায়।

বর্তমান সেতুতে স্প্যান বসানোর কাজের পাশাপাশি শুরু হয়েছে রেললাইনের জন্য স্ল্যাব বসানোর কাজ। এর পরে শুরু হবে স্প্যানের ওপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজ। এ লক্ষ্যে আনুষঙ্গিক প্রস্তুতিও চলছে।

পদ্মা সেতুর ৪২টি পিলারের (পিয়ার) মধ্যে এরই মধ্যে ২০টি পিলারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। ২৯৪টি পাইলের মধ্যে ২৪১টি পাইল বসানো হয়েছে। রেলওয়ে স্ল্যাব বসেছে ১৯২টি। আগামী জুন মাস নাগাদ সব পিলার নির্মাণের লক্ষ্যে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে।

সুত্র : কালের কন্ঠ

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
পদ্মা সেতুতে অষ্টম স্প্যান বসছে আজ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/ https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/#respond Wed, 20 Feb 2019 05:13:26 +0000 https://www.goodnewsbd.com/?p=4469 ...বিস্তারিত পড়ুন]]> বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যোগ হচ্ছে আরো একটি স্প্যান। ইতোমধ্যে ৭টি স্প্যান বসানো হয়েছে। আজ বুধবার আরও একটি স্প্যান বাসানোর মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে অষ্টম স্প্যান বসানো হবে। সংশ্লিষ্ট সূত্রে এতথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে সপ্তম স্প্যান রওনা হয়। ভাসমান ক্রেন তিয়ান-ই এ স্প্যান নিয়ে রওনা হয় বলে জানান সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।

নির্বাহী প্রকৌশলী বলেন, মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যান নিয়ে মাওয়া থেকে জাজিরার দিকে গেছে ভাসমান ক্রেন তিয়ান-ই। বুধবার সকালের দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছতে পারে।

আবদুল কাদের আরো জানান, সবকিছু ঠিক থাকলে বুধবার বা বৃহস্পতিবার সেতুর ৩৫ ও ৩৬ নাম্বার পিলারের ওপর এ স্প্যান বসতে পারে। জাজিরা প্রান্তে এটি হবে সপ্তম স্প্যান। এটি স্থাপিত হলে সেতুর ১০৫০ মিটার দৃশ্যমান হবে।

সুত্র : একুশে টেলিভিশন

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af/feed/ 0