Awin
সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগল এই ডুডলটি চালু করেছে। ছবিতে তিনজন মাঝি তিনটি নৌকা বাইছে। এরমধ্যে দুটি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।
কোনো কিছু খোঁজার জন্য আজ সারা দিন গুগল ডটকমে ঢুকলেই চোখে পড়বে লাল-সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে দৃষ্টিনন্দন এই ডুডল। এতে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৯’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।
উল্লেখ্য, বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন (গুগল)।
সুত্র : রাইজিংবিডি
]]>সোমবার সকালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অধ্যক্ষ ডা. এম এ আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. এম এ আজিজ বলেন, প্রতিবারের মতো এবারও আমরা জাতীয় দিবসগুলোতে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়েছি।
চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি রোগীদের রোগ নির্ণয়ে প্যাথলজি পরীক্ষার ওপর ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং অন্যান্য পরীক্ষার ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট দেবে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবাগ্রহীতারা দ্বিতীয় সাক্ষাৎকারেও (ফলো আপ) ভিজিটমুক্ত সুবিধা পাবেন।
স্বাধীনতা দিবসে হাসপাতালটির বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্জারি, গাইনি ও অবস, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্ম ও যৌন এবং দন্ত বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেবেন।
সুত্র : রাইজিংবিডি
]]>নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, সজল-ঊর্মিলা খুব ভালো বন্ধু। সজল বেকার যুবক। সে ডাকটিকিট সংগ্রহ ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে। অন্যদিকে ঊর্মিলা একজন ছাত্রী। সে একটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চায়। পরবর্তীতে ক্যামেরা কেনার বিষয়ে সজল তাকে সহায়তা করে। ক্যামেরা ছাড়াও নানা খাতে অর্থ প্রয়োজন হয়। তাই সজল তাকে একটি এনজিওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপর ঊর্মিলাকে নানারকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।
নাটক প্রসঙ্গে আব্দুন নূর সজল বলেন, ‘‘মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পের নাটকের প্রতি আমার দুর্বলতা আগে থেকেই। সেই দুর্বলতা থেকেই ‘ভাস্কর্য’ নাটকে অভিনয় করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’
ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে হিসেবে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার কৌতূহল রয়েছে। এ নাটকের গল্পটি আমার পছন্দের। এর কাজও দারুণ হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
সরকার মিডিয়া ভিশন ও লাইফ গোল্ড মিডিয়া প্রযোজিত নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আরিফুল ইসলাম আরিফ, আশরাফুল আলম সোহাগ, শরিফ সরকার, ইরা সিকদার, সানজিদা আলম, আনিসা হিরাসহ অনেকে।
সম্প্রতি রাজধানীর উত্তরার আপন ঘর শুটিং হাউজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ২৬ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে নাটকটি প্রচার হবে।
সুত্র ; রাইজিংবিডি
]]>