Awin হৃদয়ের রংধনু – GoodNewsBD.com https://goodnews.aamio.com গর্বের বাংলাদেশ Mon, 18 Feb 2019 06:13:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://goodnews.aamio.com/wp-content/uploads/2020/02/cropped-gnb-fav-red-32x32.png হৃদয়ের রংধনু – GoodNewsBD.com https://goodnews.aamio.com 32 32 ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হৃদয়ের রংধনু https://goodnews.aamio.com/%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/ https://goodnews.aamio.com/%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/#respond Mon, 18 Feb 2019 06:13:38 +0000 https://www.goodnewsbd.com/?p=4528 ...বিস্তারিত পড়ুন]]> দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অ্যাডভেঞ্চারধর্মী ‘হৃদয়ের রংধনু’ চলচ্চিত্রটি। আগামী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বড় পরিসরে ছবিটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা রাজীবুল হোসেন।

হৃদয়ের রংধনু

ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান

ছবির নির্মাতারা জানান, ৫৪টি জেলার দৃশ্য নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ছবিটিতে বাংলাদেশের বিভিন্ন লোকেশন দেখানোর পাশাপাশি তারুণ্যের শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ২৪ নভেম্বর ভারতের আলোচিত চলচ্চিত্র উৎসব ‘গোয়া ফিল্ম বাজারে’ প্রথম প্রিমিয়ার হয়েছিল ‘হৃদয়ের রংধনু’। এবার সারা দেশের দর্শক দেখবেন ছবিটি।

নির্মাতা রাজীবুল হোসেন বলেন, স্বপ্নের ছবি ‘হৃদয়ে রংধনু’ প্রায় দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে ছাড়পত্র পেল। পরিকল্পনা আছে দেশে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার।

ছবিটিতে দেশি শিল্পীদের পাশাপাশি সার্বিয়ান অভিনেত্রী মিনা পেটকোভিচ অভিনয় করেছেন। এছাড়া আরো আছেন শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।

হৃদয়ের রংধনু

ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান

এর আগে পরিচালক রাজীবুল হোসেন ২০০৬ সালে ‘বালুঘড়ি’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন।

ছবির ট্রেইলার:

https://www.youtube.com/watch?v=-4Y8Y3ioiD0

]]>
https://goodnews.aamio.com/%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/feed/ 0
অবশেষে সেন্সর ছাড়পত্র পেল হৃদয়ের রংধনু https://goodnews.aamio.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%81/ https://goodnews.aamio.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%81/#respond Tue, 23 Oct 2018 15:36:40 +0000 https://www.goodnewsbd.com/?p=3849 ...বিস্তারিত পড়ুন]]> দুই বছর সেন্সর বোর্ডের সঙ্গে যুদ্ধ করার পর সনদ পেলাম। এটা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য দারুণ একটি উদাহরণ- আজ সেন্সর সনদ হাতে পেয়ে ছবিটির নির্মাতা রাজীবুল হোসেন ফেসবুক পোস্টে এ কথা লিখেছেন।

হৃদয়ের রংধনু

ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান

তিনি আরও লেখেন, ধন্যবাদ জানাই সকল গণমাধ্যম কর্মীদের। তারা শুরু থেকে আমার পাশে ছিলেন। আমার টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞ তারা আমার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। শিগগিরিই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবির মুক্তি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানাবো।দেশের প্রথম অ্যাডভেঞ্চার সিনেমা ‘হৃদয়ের রংধনু’ যার ইংরেজি ট্যাগ ‘লাইফ ইন রেইনবো’।

হৃদয়ের রংধনু

ছবি সুত্রঃ প্রযোজনা প্রতিষ্ঠান

এ চলচ্চিত্রে গুরুতপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সার্বিয়ান মডেল মিনা পেটকোভিচ।আরও অভিনয় করেছেন মুহতাসিন সজন, শামস কাদির, খিং সাই মং মারমাসহ অনেকে।

এর আগে পরিচালক রাজীবুল হোসেন ২০০৬ সালে ‘বালুঘড়ি’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন।

https://www.youtube.com/watch?v=-4Y8Y3ioiD0

]]>
https://goodnews.aamio.com/%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%82%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%81/feed/ 0