Awin GoodNewsBD.com – গর্বের বাংলাদেশ
Categories
খেলাধুলা

বায়ার্নের পক্ষে ‘বড় পরীক্ষার’ জন্য প্রস্তুত ম্যানসিটি

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে থমাস টাচেলের নতুন ক্লাব জার্মানির  বায়ার্ন মিউনিখ। ‘ফুটবলের সবচেয়ে বড় পরীক্ষার একটিতে’ নামার আগে শিষ্যদের ‘আত্মবিশ্বাস’ বেশী প্রয়োজন বলে মন্তব্য করেছেন টাচেল।
গতকাল শনিবার ফ্রেইবার্গের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে বুন্দেস লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। নতুন দায়িত্ব গ্রহনের পর তৃতীয় ওই ম্যাচের পর টাচেল বলেন,‘দারুন ফর্মে রয়েছে সিটি। আমাদেরও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা দলকে এগিয়ে নিতে পারে। তবে ফুটবল কখনোই সহজ নয়। আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে সেখানে যাচ্ছি। আমরা জানি সেখানে দুর্দান্ত পারফর্মেন্স করতে হবে।’
২০২১ সালে এই টাচেলের দূরদর্শিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ওই সময় চেলসির কোচের দায়িত্বে ছিলেন টাচেল। তিনি বলেন,‘ চ্যাম্পিয়ন্স লিগ এমন এক প্রতিযোগিতা, যেখানে নির্ধারিত দিনের খেলার উপর নির্ভর করে ফলাফল। ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। সে জন্য আপনার মধ্যে যেমন আত্মবিশ্বাস থাকতে হবে, তেমনি প্রস্তুতিও থাকতে হবে। আসন্ন ম্যাচটি হবে ফুটবলে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি।
ইদানিং আমি ম্যানচেস্টার সিটির খেলা দেখার সুযোগ পাইনি। কারণ আমাদের নিজস্ব কিছু ব্যস্ততা ছিল। ইনজুরি থেকে ফেরা লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে প্রসঙ্গে টাচেল বলেন, ফ্রেইবার্গের বিপক্ষে ‘সে যথার্থ খেলেছে।’
পায়ের ইনজুরির কারণে সেনেগালের হয়ে বিশ্বকাপে খেলতে পানেনি মানে। এমনকি অক্টোবর থেকে বায়ার্নের হয়ে কোন গোলই করতে পারেননি এই ফরোয়ার্ড। টাচেল বলেন,‘ আমার মনে হয় আজ সে আমাদের হয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছে। রক্ষনে হোক কিংবা আক্রমনে, সে ছিল অপ্রতিরোধ্য।’

Categories
জাতীয় ভাল খবর জীবনশৈলী

প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো

আজ মঙ্গলবার দুপুর থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে পোষা প্রাণী নিয়ে মেলায় হাজির হয় প্রাণী প্রেমিকরা। ভেট কেয়ার সেন্টার, সিলেট প্রাঙ্গণে  বিকাল ৩ টায় মেলা উদ্ভোধন করেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রাশেদ হাশনাত। আরো ছিলেন- প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, এসিআই এনিম্যাল হেলথ এর অতিথীবৃন্দ।
 
ভেট কেয়ার সেন্টার, সিলেট আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে সহযোগী ছিল এসিআই এনিম্যাল হেলথ।
মেলায় বিড়াল এর যেমন খুশি তেমন সাজো, রেম্প শো প্রতিযোগীতা। প্রতিযোগিতা শেষে সবাই কে এসিআই থেকে বিভিন্ন প্রোডাক্ট এবং বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
মেলায় পারসিয়ান বিড়াল ১৫ টি, মিক্সড ব্রীড বিড়াল ১০ টি, দেশী বিড়াল ১৩ টি সহ বিভিন্ন ব্রীড এর কুকুর এবং পাখি প্রদর্শিত হয়।
 
ভেটে কেয়ার সেন্টার সিলেটের জনপ্রিয় একটি প্রানী চিকিৎসা কেন্দ্র। বর্তমানপ এখানে ৩ জন ভেটেরিনারি ডাক্তার রয়েছে। প্রফেসর ড. এ.টি.এম. মাহাবুব-ই- ঈলাহী, প্রফেসর ড. সুলতান আহমেদ এবং ডাঃ সোহাগ তালুকদার।  
প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হলো পোষা প্রাণী মেলা ও র‌্যাম্প শো
Categories
জাতীয় ভাল খবর

দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেছেন, আর এর মধ্যদিয়ে পদ্মা সেতু উদ্বোধনের ছয় মাসের ব্যবধানে দেশের যোগাযোগের ইতিহাসে আরেকটি মাইলফলক স্থাপিত হল।
তিনি রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ১১ দশমিক ৭৩ কিলোমিটার ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মাধ্যমে আংশিকভাবে উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার একটি স্মারক নোটও প্রকাশ করেন।
তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খেলার মাঠে একটি নাগরিক সমাবেশে ভাষণ দেন যা বিরাট জনসভায় পরিণত হয়।
পরে প্রধানমন্ত্রীর উত্তরার দিয়াবাড়ি থেকে টিকিট কেনার পর প্রথম সরকারি যাত্রায় আগারগাঁও যাওয়ার কথা রয়েছে।

মেট্রো ট্রেনের প্রথম চালক হয়েছেন মরিয়ম আফিজা।

আগামীকাল (২৯ ডিসেম্বর) থেকে সাধারণ মানুষ মেট্রোরেলে চড়া শুরু করতে পারবেন।
প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত কোনো স্টপেজ ছাড়াই চলাচল করবে মেট্রো ট্রেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মেট্রো রেল স্টেশন থেকে যাত্রী পরিবহনের জন্য ৩০টি ডাবল ডেকার বাস পরিচালনা করবে।
এর মধ্যে ২০টি বাস ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও গুলিস্তান হয়ে আগারগাঁও-মতিঝিল রুটে এবং ১০টি বাস উত্তরার হাউস বিল্ডিং থেকে আবদুল্লাহপুর হয়ে উত্তরার দিয়াবাড়ির উত্তর স্টেশন পর্যন্ত চলাচল করবে।
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে ঋণ দিচ্ছে।
২০১৬ সালে এমআরটি লাইন-৬ এর নির্মাণ কাজ শুরু হয়।

দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Photo- BSS

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় সেকশন এবং মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত তৃতীয় সেকশন পর্যায়ক্রমে চালু করা হবে।
আগামী ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে।
মেট্রো রেল প্রতি ঘন্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন অর্ধ মিলিয়ন যাত্রী বহন করতে সক্ষম হবে এবং প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন আসবে।
ঢাকায় এলিভেটেড মেট্রোরেল-এ এখন পর্যন্ত অদৃশ্য পরিবহনের নতুন মোড দিয়ে যাতায়াতের নতুন যুগে যাত্রা শুরু করতে চলেছে বাংলাদেশ।
মেট্রোরেলটি আরামদায়ক উপায়ে কম সময়ে বেশি যাত্রী পরিবহন করায় জনদুর্ভোগ অনেকটাই কমবে।
রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি মেট্রোরেল চালু হলে সম্পূর্ণ চালু হলে রাজধানীর যানজট কমবে।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি বগি বিশিষ্ট ১০ সেট ট্রেন চলবে।

১০-সেটের ট্রেনের কোনটিতে কখনো সমস্যা দেখা দিলে সহায়ক হিসেবে থাকা বাকি দুটি বিকল্প হিসেবে চলবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে।
তবে পূর্ণ গতিতে ট্রেন চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিটে একটি করে ট্রেন চলবে। ট্রেন কোন স্টেশনে কতক্ষণ থাকবে তা এখনও ঠিক হয়নি।
প্রতিটি স্টেশনে, যাত্রীদের বোর্ডিং এবং নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। প্রতিটি ট্রেন ২,৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কম হবে।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর রাজধানীর ওপর চাপ কমাতে নানা উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার।

যানজট নিরসনে রাজধানীজুড়ে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্পের বিবরণে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন, যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগরীর আগারগাঁও পয়েন্টে এলিভেটেড ভায়াডাক্টের প্রথম অংশ এবং এমআরটি লাইন-৬ এর নয়টি স্টেশনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
মোট ২২,০০০ কোটি টাকার প্রকল্পের মধ্যে জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) প্রায় ১৬,৬০০ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে প্রদান করেছে।

Categories
আন্তর্জাতিক

ইলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন আর্নল্ট

ফোর্বস ও ব্লুমবার্গ উভয়ের র‍্যাঙ্কিং অনুযায়ী, মাস্ককে ছাড়িয়ে ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ইলন মাস্ক আর বিশ্বের শীর্ষ ধনী নন। চলতি বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকার শীর্ষ স্থান হারিয়েছেন তিনি। খবর বিবিসির।
মাস্ক টেসলার সিইও এবং কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ারধারী। তাঁর শেয়ারের পরিমাণ ১৪ শতাংশ। অক্টোবরে তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন।

ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার।

মাস্কের টুইটার কেনার চুক্তিটি কয়েক মাসের আইনি লড়াইয়ের পরই সম্পন্ন হয়েছিল। কেউ কেউ টেসলার শেয়ারের দরপতনের অন্যতম কারণ হিসেবে টুইটার কেনা নিয়ে সৃষ্ট বিভ্রান্তিকে উল্লেখ করেছেন।

চলতি বছরের শুরুতে টুইটারের শেয়ার কেনার পর কোম্পানিটি কিনে নিতে এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলার প্রস্তাব করেন মাস্ক। অনেকেই মনে করেছিলেন, প্রস্তাবিত অর্থের পরিমাণটা অনেক বেশি ছিল।
প্ল্যাটফর্মটিতে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে শঙ্কা প্রকাশ করে জুলাইতে মাস্ক চুক্তি থেকে সরে আসেন। শেষ পর্যন্ত মাস্কের প্রস্তাব বহাল রাখতে আইনি ব্যবস্থা নেন টুইটারের নির্বাহীরা।

বিনিয়োগ সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান ইভেস বলেন, টুইটার কেনার চুক্তিকে ঘিরে যেন ‘সার্কাসের’ প্রভাব টেসলার শেয়ারের দামের ওপর পড়েছে।

ড্যান ইভেস বিবিসিকে বলেন, প্রত্যেকটি টুইটে আসন্ন বিপদের ঘনঘটা দেখা দেওয়ায় ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের চোখে মাস্ক টেসলার শেয়ারের সুপারহিরো থেকে খলনায়কে পরিণত হন।
ড্যান বলেন, টুইটার সার্কাস শো মাস্ক ব্র্যান্ডকে আঘাত করেছে এবং এটি টেসলার শেয়ারের জন্য একটি বড় আসন্ন বিপদেরই আভাস। মাস্কই টেসলা, টেসলাই মাস্ক।

টুইটার কেনার তহবিল জোগাড় করতে গিয়ে মাস্ক টেসলার কয়েক শ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দেন। এতে কোম্পানিটির শেয়ারের দাম পড়ে যায়।
এ ছাড়া অর্থনীতি দুর্বল হতে থাকায় কোম্পানিটির বৈদ্যুতিক গাড়ি কেনার চাহিদা কমতে পারে বলেও শঙ্কা ছিল বিনিয়োগকারীদের। পাশাপাশি ঋণের পেছনে খরচ বেড়ে যাওয়ায় ক্রেতারা নিরুৎসাহিত হন এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা অন্য কোম্পানিগুলোও ছাড়ের পরিমাণ বাড়ায়।

মাস্ক ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছিলেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে তিনি শীর্ষে উঠে আসেন। কয়েক দিন আগেও কিছু সময়ের জন্য আর্নল্টের কাছে শীর্ষ স্থান হারিয়েছিলেন মাস্ক।

টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন মাস্ক। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি-উচ্চ ব্যান্ডউইথের ব্রেন-মেশিন ইন্টারফেস তৈরি করছে।

Categories
খেলাধুলা জাতীয় ভাল খবর

মেসিকে চড়ানো স্বপ্ন নিয়ে নিজের হাতে গাড়ি তৈরি করলেন গ্যারাজকর্মী

প্রতি বছর ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা ওড়ান। কিন্তু এ বছর নতুন কিছু করতে চাইছিলেন লিটন শেখ। তাই নিজের হাতে একটি জিপ গাড়িই তৈরি করে ফেললেন।

দূর থেকে ছুটে আসছে একটি জিপ গাড়ি। কিন্তু জিপের চেহারা একেবারেই আলাদা। এক নজরে দেখলে মনে হয়, আর্জেন্টিনার পতাকায় মোড়া। গাড়ির মালিক যে আর্জেন্টিনা দলের সমর্থক! প্রতি বছর ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা ওড়ান। কিন্তু এ বছর নতুন কিছু করতে চাইছিলেন তিনি। তাই নিজের হাতে একটি জিপ গাড়ি-ই তৈরি করে ফেললেন বাংলাদেশের এক বাসিন্দা। একটি গ্যারাজে গাড়ি সারাইয়ের কাজ করেন তিনি।

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রের খবর, গাড়িটি যিনি তৈরি করেছেন, তাঁর নাম লিটন শেখ। ৩৪ বছর বয়স তাঁর। ২০০৮ সাল থেকে আর্জেন্টিনা দলকে সমর্থন করেন লিটন। লিয়োনেল মেসিরও অন্ধ ভক্ত তিনি। ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনার পতাকা ওড়ালেও কিন্তু এই বছর অন্য কিছু করতে চেয়েছেন তিনি। আর্জেন্টিনা দলের প্রতি সম্মান জানাতে তার পতাকার আদলেই গাড়িটি তৈরি করেন লিটন। গ্যারাজে কাজ করার পাশাপাশি গাড়ি তৈরির বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তিনি এই গাড়িটি বানান। মোটরবাইকের ইঞ্জিন দিয়ে ছোট জিপ গাড়ির আদলে এই গাড়ি বানিয়েছেন তিনি। গাড়িটির সামনে চালকের পাশে ১ জন এবং পিছনে ৩ জন বসতে পারেন। গাড়ি রং করার ব্যাপারে তাঁর খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। গাড়িটির নাম তিনি দিয়েছেন ‘এল জিপ’। নিজের নামের ইংরেজি বানানের আদ্যক্ষর থেকে তিনি এই নামকরণ করেন। গাড়িটির উপর লিয়োনেল মেসির একটি স্টিকারও লাগিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বাংলাদেশের ফরিদপুরে মুরালীদাহ গ্রামের বাসিন্দা লিটন। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। ‘প্রথম আলো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সামর্থ্য থাকলে তিনি এই গাড়ি নিয়ে কাতারে যেতেন। অন্তত একটি ম্যাচও দেখতেন লিটন। তিনি বলেন, ‘‘মেসিকে গাড়িতে নিয়ে ঘুরে বেড়ানোর ইচ্ছাও আমার আছে। কিন্তু সেই সামর্থ্য ও সুযোগ না থাকায় গাড়িটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ও আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ দিই।’’ গাড়িটি নিজের প্রয়োজনেই ব্যবহার করেন তিনি। মাঝে মধ্যে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে ঘুরতে বার হন লিটন।

 

Categories
বিনোদন

করোনা সচেতন নিয়ে অর্জুন’র গান ‘নে নে মাস্ক পইরা নে’ এক মাসেই ১১ মিলিয়ন ভিউ

‘নে নে মাস্ক পইরা নে’ করোনা সচেতন এই গানটি শুধু মাত্র অর্জুন বিশ্বাসের ফেসবুক পেজেই ক মাসেই ১১ মিলিয়ন ভিউ হয়েছে।

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মূলক ‘ভ্যাকসিন দিয়া না হয় করোনা থামাইবা ধর্ষণ থামাইবা কেমনে ‘ গানটি আপলোড করার ২৪ ঘন্টায় ২৪ লক্ষ ভিউ হয়েছিলো। মানবতার চুড়ান্ত এবং চুলচেরা ব্যাখ্যা নিয়ে ‘ হিন্দু রাষ্ট্র চাই বা মুসলিম রাষ্ট্র’ এই গানটি। এ সবই অর্জুন বিশ্বাসের গান। তাছাড়া ‘দে দে মার্কেট খুইলা দে’, ‘যামুনা যামুনা আমি করোনা যামুনা’, ‘চাচা আপন যান বাঁচা, ভাইরাল এ সব সঙ্গীত অর্জুন বিশ্বাস ছাড়া আর কার।

সমাজের অনিয়ম, অন্যায় দুর্নীতি এবং সমসাময়িক বিয়ষগুলো যৌক্তিক ভাবে অতি সাবলীল ভঙ্গিতে তার সঙ্গীতে তুলে ধরেন বিধায় দর্শক শ্রোতারা তাকে প্রতিবাদী, মানবতাবাদী ও সমাজ শিল্পী আখ্যা দিয়েছেন। অর্জুন বিশ্বাস একাধারে গীতিকার সুরকার,সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী।

১৯৬৬ সালের ৩ মার্চ মাদারীপুর জেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামে এক সঙ্গীত পরিবারে জন্ম। ৫ ভাই ১ বোনের মধ্যে অর্জুন সবার ছোট। সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠা অর্জুনের বাবা ভাইদের কাছেই হয় সঙ্গীতে হাতে খড়ি।কৈশরে সঙ্গীতর নেশায় যাত্রাদলে হারমোনিয়াম মাস্টার হিসেবে বছর চারেক কাজ করেন। তখন থেকেই গান লেখা,সুর করা এবং হারমোনিয়ামে বিশেষ দক্ষতা অর্জনের চর্চা চলতে থাকে। ১৯৮৪ সালে এস. এস. সি পাশ করে ঢাকায় সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় ভর্তি হন অর্জুন। চলতে থাকে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা। ১৯৮৬ সালে আই, মিউজ পাশে করেন এবং ১৯৮৮ সালে প্রথম শ্রেনীতে প্রথম স্থান নিয়ে বি, মিউজ পাশ করেন অর্জুন। ১৯৯০ এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে কৃতিত্বের সাথে এম, এ পাশ করে। সাম্যবাদী, মানবতাবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অর্জুন ৯০, র গণতান্ত্রিক আন্দোলনে কবিতা,গানের মাধ্যমে দেশপ্রেমের স্বাক্ষর রাখেন।

পড়াশুনা শেষে সাংবাদিকতা শুরু করলে ও বেশি দিন এ পেশায় থাকেন নি। একটা বেসরকারি কলেজে কিছুদিন শিক্ষকতা করেন, কিছুদিন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাংস্কৃতিক বিভাগে চাকরি করেন । এর পর থেকে পুরোপুরি সঙ্গীতের মধ্য দিয়েই আলো আঁধারী জীবন অতিবাহিত করতে থাকেন, সঙ্গীত অঙ্গনের নানা প্রতিকুলতার মধ্যে যখন তেমন সাফল্য পেলেন না সঙ্গীতে নিবেদিত প্রাণ এই মানুষটি তখন একটু ভেঙে পড়েন। ঠিক সেই সময় বাংলার কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব অপ্রতিদ্বন্দ্বী আধুনিক ম্যাগাজিন “ইত্যাদি”র কর্নধার শ্রদ্ধেয় হানিফ সংকেত অর্জুনের জীবনে আলোর দিশারী হয়ে আবির্ভুত হন। ২০১১ সালে বৈশাখ মাসের ইত্যাদিতে প্রথম অংশগ্রহণ করেন অর্জুন। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অর্জুনের। হানিফ সংকেত দা’ র সাথে ৭/৮ বছর কাজ করেন অর্জুন এবং এরই মধ্যে দারুন ভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। বিভিন্ন টেলিভিশন লাইভ,দেশবিদেশে ডাক পড়ে অর্জুনের। সাফল্যের সাথে এগিয়ে চলতে থাকেন এবং অর্জুন হয়ে ওঠেন প্রতিবাদী,মানবতাবাদী,বাস্তববাদী জীবনমুখী গানের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। ২০১২ সালে বিনোদনধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পুরষ্কার পান অর্জুন।

এ ভাবে আরো অনেক অনেক অ্যাওয়ার্ড -সম্বর্ধনায় ভূষিত হতে থাকেন। সর্বশেষ ২০১৯ এর ৫ সেপ্টেম্বরে ভারত থেকে পান ‘সঙ্গীত রত্ন’ অ্যাওয়ার্ড। অর্জুনের সবচে বড় বৈশিষ্ট্য হলো, নিজের লেখা ও সুর করার বাইরে কারো গান করেন না। যদিও সঙ্গীত নিয়ে পড়াশুনার সুবাদে নজরুল সঙ্গীতের চর্চা করতেন এবং বাংলাদেশ টেলিভিশন এ নজরুল সঙ্গীতের তালিকাভুক্ত শিল্পী হয়ে কিছুদিন নজরুল সঙ্গীত গেয়েছেনও তিনি কিন্তু এখন পুরোপুরি নিজের গান নিয়ে ব্যস্ত। তার গানের সংখ্যা প্রায় হাজার দুয়েকের মত।

বর্তমানে স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করছেন।

Categories
জাতীয় জেলা/উপজেলা

ইস্টার্ন মেডিকেল কলেজে চালু হলো ২০ শয্যার করোনা ইউনিট

কুমিল্লায় একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে ইস্টার্ন মেডিকেল কলেজে চালু হলো করোনা ইউনিট। আজ বুধবার দুপুরে হাসপাতালের পঞ্চম তলায় ২০ শয্যার ওই করোনা ইউনিটের উদ্বোধন করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এর মধ্য দিয়ে কুমিল্লায় একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে ইস্টার্ন এই সেবা চালু করল।

মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১২টায় কলেজের হলরুমে অধ্যক্ষ মো. কলিম উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ভালো পরিবেশে এখানে করোনা রোগীরা সেবা নিতে পারবেন। কুমিল্লায় সবার আগে ইস্টার্ন মেডিকেল কলেজ করোনা রোগীদের সেবায় এগিয়ে এল।

অনুষ্ঠানে কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, ‘গত শনিবার জেলা করোনা প্রতিরোধবিষয়ক কমিটি কুমিল্লার তিনটি বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে সভা করে। ওই সভায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজকে করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা ২০ শয্যার করোনা ইউনিট চালু করেছি। শিগগিরই আরও ৩০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার ও আইসিইউ চালু করা হবে। রোগীরা এখানে দ্রুত এসে সেবা নিতে পারবেন।’

Categories
জাতীয় ভাল খবর

করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

৭৭ বছর বয়সী আবদুল হামিদ বুধবার বিকালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

রাষ্ট্রপতি দেশবাসীকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এদিন টিকা নেন বলে প্রেস সচিব জানিয়েছেন।

রাষ্ট্রপতির আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোভিড-১৯ টিকা নেন।

কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

Categories
বিনোদন

আসছে সরকারি অনুদানের ছবি ‘যৈবতী কন্যার মন’

গত  ৩ মার্চ সেন্সর ছাড়পত্র পেয়েছে ২০১২-১৩ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘যৈবতী কন্যার মন’।

‘যৈবতী কন্যার মন’ বাংলা নাটকের শেকড়সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের অনবদ্য সৃষ্টি। বাংলাদেশের মঞ্চের অন্যতম সেরা নাটক বলা হয় এটিকে। অসংখ্য শো হয়েছে, তৈরি করা হয়েছে ধারাবাহিক। বিখ্যাত এ নাটকটি অবলম্বনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা নার্গিস আক্তার নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য ছবি।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও নবাগত গাজী আবদুর নূর।

 

Categories
জাতীয় ভাল খবর

বাংলাদেশে কোভিড টিকা দেওয়ার অভিযান শুরু

আগামী কয়েকমাসে ৩০ কোটিরও বেশি ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় কোভিড -১৯ টিকা অভিযান শুরু করেছে।

বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনিকা-অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম শটটি পেয়েছিল প্রথম ব্যাচ।

“আমরা আজ এই উদ্যোগে পাঁচজনকে ভ্যাকসিন দিয়েছি। আমি এখনই তাদের সাথে কথা বলেছি। এঁরা সকলেই একটি সুস্থ অবস্থায় আছেন। আমরা তাদের সাথে কোনও ধরণের খারাপলাগা বিষয়টি লক্ষ্য করি নি, “এই পাঁচটি বাদে আজ আরও ২৫ জনকে এই প্রক্রিয়াতে টিকা দেওয়া হবে। এটি ইতিমধ্যে চলছে। আগামীকাল, আমরা এক সাথে পাঁচটি হাসপাতালে প্রায় ৫০০ জনকে টিকা দেব। এবং আমরা ফেব্রুয়ারি থেকে পুরো দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করব। ””বলেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশে কোভিড টিকা দেওয়ার অভিযান শুরু
একজন স্বাস্থ্যকর্মী কোনও ব্যক্তিকে করোনভাইরাস ভ্যাকসিন দিচ্ছে [সৈয়দ মাহামুদুর রহমান / এএফপি]
Categories
জাতীয় ভাল খবর

চালকদের ঘুম তাড়াতে মুখ ধোয়ার জন্য গরম পানির এবং চা বিস্কুটের আয়োজন করেছে পুলিশ

বেশিরভাগ রাত্রিকালীন সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানেই উঠে আসে চালকদের ঘুমঘুম চোখে গাড়ি চালানোর দায়। এই বিষয়ে চালক ভাইদের সচেতন করতে আমরা গত মাসখানেক ধরে রাতের মধ্য/শেষ প্রহরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অল্প কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে কথা বলছি তাদের সাথে। সঙ্গে এই শীতে তাদের মুখ ধোয়ার জন্য গরম পানির ব্যবস্থা এবং ওয়ান টাইম কাপে সামান্য চা বিস্কুটের আয়োজন। খরচ অতি নগন্য কিন্তু বন্ধন তৈরি হচ্ছে মহামূল্যবান, অতি মজবুত। প্রতিদিনই। ইনশাআল্লাহ, আমাদের সবার অংশগ্রহণে একদিন নিরাপদ হবে সড়ক যোগাযোগ পথ। অপেক্ষায় আছি।

এভাবেই ফেসবুকে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন
চালকদের ঘুম তাড়াতে মুখ ধোয়ার জন্য গরম পানির এবং চা বিস্কুটের আয়োজন করেছে পুলিশ

 

চালকদের ঘুম তাড়াতে মুখ ধোয়ার জন্য গরম পানির এবং চা বিস্কুটের আয়োজন করেছে পুলিশ
চালকদের ঘুম তাড়াতে মুখ ধোয়ার জন্য গরম পানির এবং চা বিস্কুটের আয়োজন করেছে পুলিশ

চালকদের ঘুম তাড়াতে মুখ ধোয়ার জন্য গরম পানির এবং চা বিস্কুটের আয়োজন করেছে পুলিশ